নিজস্ব প্রতিবেদন ২৯ সেপ্টেম্বার ২০২৪ ০৩:১৯ পি.এম
ছবি: সংগৃহীত
তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ, তরুণরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, আবারও প্রমাণ হয়েছে, তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়।
রোববার (২৯ সেপ্টেম্বর) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আমাদের সন্তানরা স্বৈরাচারের গুলির সামনে বুক পেতেছে অসীম সাহসে উল্লেখ করে জিএম কাদের বলেন, ছাত্ররা জীবন দিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছে।
তিনি আরও বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি। এই তরুণ ও যুবকদের ভোটেই আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই, তরুণদের আকৃষ্ট করতে আগামীতে জাতীয় পার্টি নতুন ধারার রাজনীতি করবে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ছাত্রদের সমর্থন দিয়েছে বলে দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আমি ৩ জুলাই সংসদে শেখ হাসিনার সামনে বক্তৃতায় বলেছি.... ছাত্রদের দাবি যৌক্তিক। চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি। দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
যখন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়কদের আটক করা হলো তাদের মুক্তি দাবি করেছি বলে উল্লেখ করে জিএম কাদের।
জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার