রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আওয়ামী লীগের ‘শুভাকাঙ্ক্ষী’ রওশন এখন কোথায়?

নিজস্ব প্রতিবেদন ২৬ অক্টোবার ২০২৪ ০৪:০৯ পি.এম

আওয়ামী লীগের ‘শুভাকাঙ্ক্ষী’ রওশন এখন কোথায়? ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত এক দশকের রাজনৈতিক পথচলায় পরম বন্ধুর মতো ছিলেন জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ। ‘পুরস্কার’ হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদ পেয়েছিলেন তিনি।

আওয়ামী লীগের এই ‘শুভাকাঙ্ক্ষী’ গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময়ও রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তিনিও আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শন করেন এবং বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের দাবি জানান। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগে সরকারের পতন হওয়ার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

জাতীয় পার্টির রওশনপন্থি নেতারা বলছেন, শারীরিকভাবে অসুস্থ রওশন এরশাদ গুলশানে নিজ বাসায় আছেন। আওয়ামী লীগের পতনের পর কিছুটা ভয়ে আছেন তিনি। আন্দোলন চলাকালে দেওয়া বক্তব্য নিয়ে কোনো মামলায় আসামি করা হয় কি না, সেটা নিয়েই মূলত ভয়। জীবনের শেষ সময়ে এসে কোনো মামলার মুখোমুখি হতে চান না তিনি। এ কারণে সরকার পতনের পর কোনো ধরনের বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে তিনি বিরত রয়েছেন।

সম্প্রতি ঢাকা পোস্টের পক্ষ থেকে রওশন এরশাদকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ভালো নেই, অসুস্থ। বাসায় আছি।’ এটুকু বলেই কল কেটে দেন তিনি।

রওশন এরশাদের বিষয়ে জাতীয় পার্টির তার অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ম্যাডাম বাসায় আছেন। আগের মতোই আছেন।

রওশন এরশাদ রাজনীতিতে আর সক্রিয় হবেন কি না– জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম অতীতে রাজনীতিতে সক্রিয় ছিলেন, সুযোগ থাকলে আগামীতেও সক্রিয় হবেন।

কাজী মামুন জানান, ৫ আগস্টের পর ময়মনসিংহে রওশন এরশাদের নামে একটি মামলা হয়েছে। সেটা পিবিআই তদন্ত করছে। তবে সেটি হত্যা মামলা নয়। রওশন এরশাদের নামে হত্যা মামলা কেন হবে, তিনি তো সরকারে ছিলেন না। গত নির্বাচনেও অংশ নেননি।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক রওশনপন্থি এক নেতা বলেন, তার আর রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ কম। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।

এ নেতা আরও বলেন, রওশন এরশাদ এখন ছেলের রাজনীতি নিয়ে চিন্তিত। তিনি চান, ছেলেকে রংপুরের রাজনীতিতে একটা শক্ত অবস্থান করে দিতে।

জাতীয় পার্টির নেতারা বলছেন, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে রওশন এরশাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তখন বিদ্রোহ করে রওশন এরশাদের নেতৃত্বে জাপার একটি অংশ নেয়। ‘পুরস্কার’ হিসেবে রওশন হন সংসদের বিরোধী দলীয় নেতা।

এ নিয়ে সর্বশেষ সংসদে জাতীয় পার্টির বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘২০১৪ সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল। আমাদের চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ, তিনি চূড়ান্ত সময়ে বললেন নির্বাচন করবেন না এবং সারা দেশের সব প্রার্থীকে তিনি মনোনয়ন প্রত্যাহার করার জন্য চিঠি দেন। নির্বাচন থেকে প্রত্যাহার করে নেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি যদি না আসত (নির্বাচন) তাহলে বাংলাদেশে একটা অসাংবিধানিক পরিস্থিতির সৃষ্টি হতো। সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। তাই বেগম রওশন এরশাদ এবং আমরা কয়েকজন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বেঈমানি ও বিদ্রোহ করে বেগম এরশাদের নেতৃত্বে নির্বাচন করেছিলাম।’

রওশনপন্থি নেতারা বলছেন, ২০১৪ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে রওশন এরশাদের যে সুসম্পর্ক হয়, সেটা ২০২৪ সালের নির্বাচনের আগ পর্যন্ত ছিল। যে কারণে ২০২২ সালে রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেওয়া হলেও তা করেনি আওয়ামী লীগ সরকার। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের আগে একাধিকবার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রওশন এরশাদ সাক্ষাৎ করেও সরকারের আনুকূল্য পেতে ব্যর্থ হন। নানা কারণে আওয়ামী লীগ রওশন এরশাদকে সমর্থন করেনি। শেষ পর্যন্ত রওশন এরশাদ নিজের অনুসারীদের মনোনয়ন নিশ্চিত করতে না পারায় নির্বাচনে অংশ নেননি। এতে সরকারের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় রওশন এরশাদের।

রওশন এরশাদের কমিটির মহাসচিব কাজী মামুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, ‘রওশন এরশাদের সঙ্গে সরকারের সম্পর্ক ছিল, এটা তো আমরা অস্বীকার করছি না। সেটা তো জাতির সামনে পরিষ্কার। কিন্তু আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম। জাতীয় প্রেস ক্লাবে দুটি সংবাদ সম্মেলন করে কোটা সংস্কারের পক্ষে আমাদের অবস্থান জানিয়েছি।’

তিনি আরও বলেন, আর ২০২৪ সালের নির্বাচনে রওশন এরশাদ জেনেবুঝেই অংশ নেননি। জিএম কাদের-মুজিবুল হক চুন্নুরা জাতির সঙ্গে বেঈমানি করে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

রওশন এরশাদপন্থিদের ঐক্য প্রক্রিয়া স্থগিত

নানা সময়ে ভেঙে যাওয়া জাতীয় পার্টির খণ্ডিত অংশগুলো নিয়ে ঐক্য প্রক্রিয়ার কার্যক্রম শুরু করেছিলেন রওশন এরশাদপন্থি জাতীয় পার্টির নেতারা। তারই অংশ হিসেবে জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ অংশের কো-চেয়ারম্যান ও দলের মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। কিন্তু নানা কারণে এ প্রক্রিয়া স্থগিত করে সাংগঠনিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রওশন এরশাদের জাপা।

রওশন এরশাদপন্থি জাতীয় পার্টির নেতারা বলছেন, আগামী সপ্তাহ থেকে তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন। সেই লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে। তবে নির্বাচনের আগে হয়ত আবারও ঐক্য প্রক্রিয়ার কার্যক্রম শুরু করা হতে পারে।

কাজী মামুনুর রশীদ বলেন, ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা একটি বৈঠক করেছিলাম। আপাতত সেটি স্থগিত রাখা হয়েছে। আগামী নির্বাচনের আগে যদি কোনো ঐক্য করার প্রয়োজন হয়, তখন দেখা যাবে।

আগামী সপ্তাহ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, এত দিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আগামী সপ্তাহ থেকে আমরা কর্মসূচি শুরু করব।

তথ্য সুত্র: ঢাকা পোস্ট


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা