নিজস্ব প্রতিবেদন ২৯ সেপ্টেম্বার ২০২৪ ০৩:০২ পি.এম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিন ও লেবাননের ওপর মার্কিন সাম্রাজ্যবাদের মদদে জায়নবাদী ইসরায়েলের লাগাতার প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে, এর বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ। যা স্মরণাতীতকালের সীমা ছাড়িয়েছে। জায়নবাদী ইসরায়েলের সশস্ত্র বাহিনী এখন নিরীহ ফিলিস্তিনীদের হত্যা করেই ক্ষান্ত থাকছে না। উপরন্তু, তারা সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। এতে এ পর্যন্ত অন্তত ৭০০ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছেন বলে খোদ ইসরায়েলি বাহিনীই দাবি করেছে। লেবাননের অপরাধ তারা ইসরায়েলি বাহিনীর পরিচালিত গণহত্যার প্রতিবাদ করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল কর্তৃক লেবাননে সংঘটিত এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং এর বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ইসরায়েলি ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েলি ও তার মদদদাতা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর প্রতিবাদ জানানোরও আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, উদ্ভুত পরিস্থিতিতে চলতি বছরে আগামী ২৮-৩১ অক্টোবর বৈরুতে অনুষ্ঠিতব্য বিশ্বের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির সভা স্থগিত করে সেখানে লেবাননের কমিউনিস্ট পার্টি ত্রাণ তৎপরতায় নেমে পড়েছে। ওই সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিনিধির যোগদান নিশ্চিত করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার