নিজস্ব প্রতিবেদন ১২ জুন ২০২৫ ০৪:২৫ এ.এম
ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আত্মপ্রকাশ করেছে আড়াই মাসও হয়নি। এর মধ্যে নতুন ধারা তৈরি করতে যেসব কর্মকৌশল, কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করেছে, তার মধ্যে গণচাঁদা সংগ্রহ বা ক্রাউড ফান্ডিং অন্যতম। ‘আপনার অনুদান, আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে দলটির স্থায়ী অর্থনৈতিক স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার এই যাত্রা শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ হলো। এ সময়ে ১৩ লাখ ৮১ হাজার টাকার বেশি গণচাঁদা সংগ্রহ হয়েছে।
গত ৪ জুন এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরদিন ৫ জুন আনুষ্ঠানিকভাবে চাঁদা গ্রহণ শুরু হয়। গতকাল বুধবার পর্যন্ত তিন হাজার ২৬৫ জন দাতা ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা গণচাঁদা দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (কোষাধ্যক্ষ) এসএম সাইফ মোস্তাফিজ। ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে সাইফ জানান, এনসিপির ওয়েবসাইটে সাত লাখ ৬৬ হাজার টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে চার লাখ ৯৮ হাজার ২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে এক লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা ৪১ পয়সা এসেছে।
এসএম সাইফ মোস্তাফিজ বলেন, ঈদের ছুটিতে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকলেও তিন হাজার ২৬৫ জন ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান দিয়েছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ক্রাউড ফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন। খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনারাও আমাদের ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবেন।
এনসিপির ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটে দেখা গেছে, কার্যক্রম উদ্বোধনের দিন থেকে গত আটদিনের গণচাঁদার তথ্য শোভা পাচ্ছে। সেখানে তিন হাজার ৩৪৪ জন দাতার আট লাখ ৯ হাজার ১৯১ টাকা দেওয়ার তথ্য দেখা যাচ্ছে। এ ছাড়া এ কার্যক্রম শুরুর দিন থেকে ঈদের আগ পর্যন্ত গণচাঁদা প্রদানের হার বেশি এবং ঈদের পর কম দেখা যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ছিল ৫ জুন, প্রায় সাড়ে তিন লাখ টাকা। আর সর্বনিম্ন ৯ জুন, প্রায় ২০ হাজার টাকা।
ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৬৪ জেলার মধ্যে সর্বোচ্চ গণচাঁদা এসেছে ঢাকা জেলা থেকে, প্রায় তিন লাখ। অন্যদিকে সর্বনিম্ন গণচাঁদা দেওয়া হয়েছে মেহেরপুর থেকে ৪০০ টাকা। এ ছাড়া ৯ জন প্রবাসী বাংলাদেশি দিয়েছেন সাড়ে ২২ হাজার টাকা।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার