নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৪ ০৫:০২ পি.এম
ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এর নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয় ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থী পরিচিতি পর্ব।
বৃহস্পতিবার সকাল থেকেই আইইউইবিএটি এর সবুজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনে যোগ দেয় শিক্ষার্থী এবং অভিভাবগণ।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, সোসাইটি অ্যাক্টিভিটি, পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাফ্ফর আলম চৌধুরী এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া সহ অন্যান্য শিক্ষকগণ। এছাড়াও নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির অ্যালামনাই এসোসিয়েশন এর প্রেসিডেন্ট সুলতান মঈন আহমেদ এবং অ্যালামনাই এবং ব্র্যাক নেট লিমিটেড এর ইমার্জিং টেকনোলজি এর প্রধান মোঃ ইউসুফ আলী ইমন।
উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব তার বক্তব্যে বলেন, ‘ সময়ের পরিবর্তনের সাথে সাথে আইউবিএটি নিজেদের সেরা প্রমাণ করে এসেছে। তারই ধারাবাহিকতায় দেশের সেরা মেধাবীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আপ্রাণ চেষ্টা করে আইইউবিএটি। আমি আশা করি আইইউবিএটির এই চেষ্টা তোমরা বৃথা যেতে দিবে না। ’ তিনি নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হতেও আহ্বান জানান।
অনুষ্ঠানে, সকল বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন। পরিচয় পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে দশটি স্নাতক ও চারটি সম্মান কোর্সে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো
সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক
আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা
সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা
অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
আবারও বাড়লো সোনার দাম
সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার
ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন
টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড
যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী