নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৪ ০৭:১৯ এ.এম
ছবি: সংগৃহীত
সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের কর্মীদের সঙ্গে আওয়ামীলীগ নেতার ছেলে সাব্বির মোল্লার কর্মীদের এই সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সব্দালপুর বাজারে ইকবলের চায়ের দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই পক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের লোকজনের ওপর হামলা চালায় আওয়ামীলীগ নেতার ছেলে সাব্বির মোল্লাসহ দলের কিছু সমর্থক। এরপর থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমান (৪০) কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সব্দালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির মোল্যা সব্দালপুর নোহাটা গ্রামের মৃত দোলাল মোল্যার ছেলে। দোলাল মোল্যা মাগুরা শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
সংঘর্ষে আহত সব্দালপুর ইউনিয়নের সদস্য সচিব মারুফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে সাব্বির মোল্যাসহ কিছু আওয়ামীলীগ সমর্থক আমাদের ওপরে অতর্কিত হামলা চালায়। সাব্বির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সোহান হত্যার অন্যতম আসামি। মামলায় আসামি করার জের ধরেই তার সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। সেটার প্রতিশোধ নিতেই এ হামলা করা হয়।
সাব্বিরের সমর্থক আহত মিলন শেখ (৩৭) বলেন, যারা আহত হয়েছে তাদের চাচাতো ভাই সাব্বির। তাদের নিজেদের পরিবারগত মারামারিকে পুঁজি কওে আমাদের দোষারোপ করা হচ্ছে। আমি নিজেও আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছি।
সংঘর্ষের বিষয়ে সাব্বির মোল্যাকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র ধরে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এলাকা এখন শান্ত রয়েছে। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যারাও দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি