জেলা প্রতিবেদক ০১ অক্টোবার ২০২৫ ০৪:৫৯ পি.এম
সংগৃহীত
লক্ষ্মীপুরের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে তৃতীয় দফা আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকার বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আওয়ামী লীগ নেতা নয়ন ৫ আগস্টের পর আত্মগোপন করেন। সম্প্রতি তিনি ভারতে অবস্থান করছেন এমন একটি ছবি প্রকাশ পায়। এত দিন বাড়িটি পরিত্যক্ত ছিল। তবে কিছুদিন ধরে গোপনে বাড়ির ভেতরে সংস্কার করা হচ্ছে। বিষয়টি লোকজনের নজরে আসার পর পুনরায় বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সে মামলায় অন্যতম আসামি নুর উদ্দিন চৌধুরী নয়ন। অথচ গোপনে কে বা কারা তার বাড়িটি সংস্কার করছে। ছাত্র-জনতা বেঁচে থাকতে বাড়ি সংস্কার করার কোনো সুযোগ নেই।
এর আগে গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের এই বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। ওই সময় বাড়ির মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। পরে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারি আবারও বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়। সব শেষ আজ তৃতীয়বার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ‘আগুন দেওয়ার বিষয়টি জানা নেই। খবর নিচ্ছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১