শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে গারো স্কুলছাত্রী ধর্ষণ মামলা, গ্রেফতার ২

জেলা প্রতিবেদক ০১ অক্টোবার ২০২৫ ০৪:৪৩ পি.এম

সংগৃহীত সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধারা আশ্রমপাড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত আবুল বাশারকে (২৫) গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে জুগলি ইউনিয়নের নয়াপাগা গ্রাম থেকে তার সহযোগী মিলন মিয়াকে (২১) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবুল বাশার ও মিলন উপজেলার জুগলি ইউনিয়নের নয়াপাগা গ্রামের বাসিন্দা; পেশায় অটোরিকশাচালক। গতকাল রাতে আবুল বাশার ও মিলনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা করেন ওই ছাত্রীর মা।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী (১৫) নবম শ্রেণিতে পড়ে। গত সোমবার দুপুরে মিলন মিয়ার সঙ্গে সে একটি পার্কে ঘুরতে যায়। বিকালে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে বাশারের অটোরিকশায় তুলে দেয় মিলন। এ সময় বাশার হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে তাকে নিয়ে ঘুরতে থাকে। একপর্যায়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত ১১টার দিকে তাকে গামারীতলা এলাকায় নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ছাত্রীকে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে আবুল বাশারের বাড়িতে অভিযান চালায়। তবে তাকে পাওয়া যায়নি। ওই সময় অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‌‘গ্রেফতারের পর মিলন জানিয়েছে মেয়েটি তার বন্ধু। বুধবার দুপুরে মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদ শেষে আবুল বাশারকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় ধর্ষণের মামলা করেছেন। মামলায় আবুশ বাশার ও মিলনের নাম উল্লেখ করে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মিলনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাশারকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। এ ছাড়া ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে, ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ছাত্র ও যুব সংগঠনগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য, সাবেক যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ।

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১