নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৪ ০৬:৫৬ এ.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার (২৩ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ডয়চে ভেলের।
প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের মধ্যে এটা ছিল দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২৩ অগাস্ট মোদি ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের পরিস্থিতি এবং কীভাবে শান্তির পথে এগোনো যাবে, তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।
মোদি বলেছেন, ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। ভারত চায়, সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসের মধ্যে মোদি ও জেলেনস্কি তিনবার বৈঠক করলেন। দুজনেই জানিয়েছেন, তারা যোগাযোগ রেখে চলবেন।
এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান চায়। গত জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই কথা জানিয়েছিল।
ইউক্রেন ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে, 'পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের যোগ দেওয়াটা জরুরি। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তিপ্রয়াস চান। দ্রুত শান্তি ফেরানো দরকার। ভারত শান্তি ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না