নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৪ ০৬:৫৪ এ.এম
ছবি: সংগৃহীত
গ্রিসের স্যামোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের একটা ছোট নৌকা ডুবে গেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি তুরস্ক থেকে আসছিল। খবর ডয়চে ভেলের।
গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, মৃতদের তিনজন নারী ও একজন অল্পবয়সী মেয়ে। পাঁচজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ ছাড়া ২৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছান।
কর্মকর্তারা জানান, নৌকাডুবির পরেই দেশটির উদ্ধারকারী দল সক্রিয় হয়। জল, স্থল ও আকাশপথে খোঁজ চলতে থাকে। তখন বেশ জোরে হাওয়া চলছিল। সমুদ্র উত্তাল ছিল। ফলে উদ্ধারকাজ সহজ ছিল না।
তবে এই ছোট নৌকাটি কেন ডুবে গেল, তা জানা যায়নি। কারা নৌকায় ছিলেন, তারা কোন দেশের বাসিন্দা সেই ব্যাপারেও কিছু বলা হয়নি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে নৌকাডুবি হয়েছে, তার কাছের বাসিন্দারা প্রথমে তাদের বিষয়টি জানান। তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। সমুদ্র থেকে সাহায্য চেয়ে কাতর আবেদন তাদের কানে এসেছিল। তারা সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের বিষয়টি জানানোয়, তারা ঘটনাস্থলে চলে আসেন।
গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসীদের নৌকাডুবি নতুন ঘটনা নয়। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীদের অনেকেই ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য গ্রিসকেই বেছে নেন।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না