নিজস্ব প্রতিবেদন ১৯ এপ্রিল ২০২৫ ০৪:১৩ এ.এম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের সম্প্রীতি কাগজে স্টাফলার করা টাকা নেওয়ার ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘এত কম টাকা দিলে কী ইজ্জত থাকে?’ শুক্রবার (১৮ এপ্রিল) ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওসির সামনে দুটি চেয়ারে দুই ব্যক্তি বসে আছেন। তাদের সামনে এক ব্যক্তি দরখাস্তের সঙ্গে টাকা দেন। যদিও ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, কয়েক মাস আগের বলে নিশ্চিত করেছেন ওসি এনায়েত হোসেন।
ভিডিওর বিষয়ে ওসি এনায়েত হোসেন দাবি করে বলেন, ভিডিওতে যে টাকা লেনদেন দেখা যাচ্ছে, তা ঘুষের নয়। ওটা খাগকান্দা ইউনিয়নের এক দরিদ্র মহিলা আনুমানিক তিন থেকে চার হাজার টাকার জন্য অভিযোগ করেছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সামান্য এই টাকা আদায় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং বেলায়েত হোসেন তা নিষ্পত্তি করতে ব্যর্থ হন।

ওসি আরও বলেন, পরে থানা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মহিলার পাওনা টাকা উদ্ধার করে দেন এবং স্টাফলার পিন দিয়ে সংরক্ষণ করেন। পরে বিএনপি নেতা বেলায়েত হোসেন থানায় আসলে আমি বলি, সামান্য কয়েক হাজার টাকার জন্য একজন গরিব মহিলা বারবার থানায় আসছেন—এটি সম্মানের বিষয় নয়।
তিনি অভিযোগ করেন, স্থানীয় নেতারা সামান্য একটি বিষয়ও মীমাংসা করতে পারছেন না, অথচ থানাকে এর সমাধানে এগিয়ে আসতে হচ্ছে।
জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সাথে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। একটি শালিসের বিষয়ে বেলায়েত ও ওসি এনায়েতের ওই কথা হয়।
শুক্রবার ভিডিওটি ভিন্ন ক্যাপশনে ভাইরাল হচ্ছে বলে জানান ওসি।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১