শক্রবার ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক, গণপিটুনি দিলো জনতা

নিজস্ব প্রতিবেদন ১৭ এপ্রিল ২০২৫ ০৩:২৪ এ.এম

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক, গণপিটুনি দিলো জনতা ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে নিজের কোচিং সেন্টারে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষক। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) জেলা শহরে এ ঘটনা ঘটে। ওই শিক্ষক জেলার একটি বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। সে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা এলাকার বাসিন্দা। জেলা শহরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানি, আপত্তিকর মেসেজ বিনিময়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার দুপুর দেড়টার দিকে ওই শিক্ষক তার ভাড়া করা টিনশেড বাসায় উচ্চতর গণিত বিষয়ে পাঁচজন ছাত্রী নিয়ে কোচিং সেন্টারের নামে প্রাইভেট পড়াচ্ছিলেন। কোচিং শেষে চারজন ছাত্রী চলে গেলেও বাকী একজন ছাত্রীকে যৌন হেনস্তা শুরু করেন তিনি। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ঘটনার ভিডিও ধারণ করেন মুঠোফোনে। পরে তাকে গণপিটুনি দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে গেলে সেখানে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এর আগেও ছাত্রীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শী আসিফ আহমদ ও মজাহারুল ইসলাম সেলিম জানান, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। আজ তাকে আটক করার আগে প্রমাণের জন্য ভিডিও করা হয়। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এর আগে এক ছাত্রীকে ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছিল বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। তিনি বলেন, প্রশাসন থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আজ বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি এখন আইনগতভাবে নিষ্পত্তি হবে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী সাংবাদিকদের বলেন, প্রাইভেট কোচিং সেন্টারে স্কুলছাত্রীর সঙ্গে মোস্তাফিজুর  রহমানকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে আমাদের দিয়েছেন। আমরা তার মোবাইলে পর্ন ভিডিও পেয়েছি। প্রত্যক্ষদর্শীরাও কিছু ভিডিও সংগ্রহ করে আমাদের দিয়েছে। আমরা ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩