নিজস্ব প্রতিবেদন ১৯ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫৬ এ.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আগামী পহেলা অক্টোবর শতবর্ষে পা দিচ্ছেন। তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। কিন্তু তিনি এখনো বিশ্বের সব খবর বিশেষ করে রাজনৈতিক সংবাদ শুনতে আগ্রহ প্রকাশ করছেন। গত ১৯ মাস ধরে হাসপাতালের দেখভালের মধ্যে থাকলেও তার শুভাকাঙ্ক্ষীদের তিনি চিনতে পারছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জর্জিয়া রাজ্যের আটলান্টায় কার্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় জিমি কার্টারের নাতি জ্যাসন কার্টার জানান, তার দাদা হাসপাতালে যাওয়ার সময় যেমন ছিলেন এখনো একই অবস্থানে আছেন। জ্যাসন বলেন, হাসপাতালে যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো আর কয়েক দিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাস বাঁচতে পারেন তারা দাদা। কিন্তু আনন্দের বিষয় যে, তিনি এখনো এই পৃথিবীটাকে উপভোগ করছেন।
কার্টারের শততম জন্মদিন উপলক্ষ্যে গত মঙ্গলবার আটলান্টায় একটি কনসার্টের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান শিল্পীরা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন পৃষ্ঠা ২ কলাম ১
করেন।
জ্যাসন জানান, তার দাদা কেবল রাজনীতি নিয়ে খবরই রাখেন না। তিনি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটও দেওয়ারও আশা করছেন। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার জানিয়েছেন, তিনি কমলা হ্যারিসকে ভোট দেবেন। কার্টার তার প্রিয় খাবারটি এখনো খাচ্ছেন। তার প্রিয় খাবার হচ্ছে পিন্যাট বাটার আইসক্রিম। কার্টার সেন্টার জিমি কার্টারের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
১৯২৪ সালের পহেলা অক্টোবর জিমি কার্টার জর্জিয়ার প্লেইনসে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের ২০ জানুয়ারি থেকে ১৯৮১ সালে ২০ জানুয়ারি পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তার স্ত্রী রোজালিন কার্টার গত বছর মারা যান। —এপি
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না