নিজস্ব প্রতিবেদন ১৬ ডিসেম্বার ২০২৪ ০২:০০ এ.এম
ছবি: সংগৃহীত
যাচাইবাছাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন তসলিমা নাসরিন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশি জিহাদিরা এখন মারণাস্ত্র হাতে নিয়েই তাদের মিছিল মিটিংয়ে যাচ্ছে। ইউনূস-আসিফ গ্যাং কী জিহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাববে? মনে হয় না।’
তসলিমা নাসরিনের এই পোস্টকে উদ্ধৃত করে পশ্চিমবঙ্গের কয়েকটি সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তারা এই ছবির সত্যতা যাচাইবাছাই না করেই তাদের প্রতিবেদনে অতিরঞ্জিত ও বানোয়াট তথ্য দিয়েছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য অপতথ্যও তুলে ধরেছে তারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভূমিকা নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।
পশ্চিম বাংলার টিভি নাইন বাংলা শিরোনাম করেছে, ‘জঙ্গিদের হাতে চলে গিয়েছে বাংলাদেশ? বুকে ভয় ধরাচ্ছে তসলিমার পোস্ট।’
প্রতিবেদনটিতে টিভি নাইন উল্লেখ করেছে, ‘ভয়ংকর ছবি ওপার বাংলার। জঙ্গিদের কবলে যাচ্ছে বাংলাদেশ? আর কোনো রাখঢাক নয়। প্রকাশ্যেই এবার অস্ত্র নিয়ে দাপাদাপি। সেই ছবি পোস্ট করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। প্রশ্ন তুললেন ইউনূস সরকারের ভূমিকা নিয়ে।’
জানা গেছে, ভিডিওতে দৃশ্যমান অস্ত্রটি মারণাস্ত্র ছিল না। বরং এটি একটি খেলনা বন্দুক, যা সিরাজগঞ্জের শাহজাদপুর পুলিশ গতকাল শনিবার ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করেছে।
শাহজাদপুর থানার ওসি আসলাম ইসলাম কালবেলাকে বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর তদন্তে নামে পুলিশ। পরে ওই যুবকটিকে খুঁজে বের করা হয়। তার কাছ থেকে যে বন্দুকটি উদ্ধার করা হয়েছে, সেটি একটি সাধারণ খেলনা বন্দুক।
তিনি বলেন, এখানে যে মেলা লেগেছিল সেখান থেকে ওই যুবক তার বোনের জন্য একটা খেলনা বন্দুক ক্রয় করে। অতিথিদের সঙ্গে কুশলাদি বিনিময় করার সময় ভিড়ের মধ্যে সে ওই খেলনা বন্দুকটা উপরে তুলে ধরে। এ সময় অনেকেই ওই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। এটা কোনো মারণাস্ত্র ছিল না জাস্ট একটা খেলনা বন্দুক।
এ বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ছেলেটির নাম নাইমুল ইসলাম (২২) এবং বাবার নাম ইউসুফ আলি। নাইমুল স্থানীয় বেলতৈল গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, আমি ওকে গতকাল ডেকে আড়াই ঘণ্টার মতো কথা বলেছি। সে জানিয়েছে আওলাদে রাসুলের আগমন উপলক্ষে তার বন্ধু ছাত্রদের সঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে যায়। এর কিছুক্ষণ আগে মাহফিল উপলক্ষে আয়োজিত মেলা থেকে তার ছোট বোনের জন্য একটি খেলনা বন্দুক কিনেছিল সে। শায়েখ নাসির বিল্লাহ এসে পৌঁছানোর পর তার সঙ্গে হাত মেলানোর জন্য কাছাকাছি যাওয়ার চেষ্টা করে নাইমুল। সেই মুহূর্তে ভিড়ের চাপে ঘটনাস্থলে ধাক্কাধাক্কি শুরু হলে প্লাস্টিকের বন্দুকটি ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় সেটিকে এক হাত দিয়ে উপরে তুলে রাখে সে। তখন সাংবাদিকদের ভিডিওতে এটি রেকর্ড হয়।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১