শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আ’লীগের সঙ্গে আঁতাত করলে একই পরিণতি ভোগ করতে হবে : হাসনাত

নিজস্ব প্রতিবেদন ০৮ ডিসেম্বার ২০২৪ ০২:৪৪ এ.এম

আ’লীগের সঙ্গে আঁতাত করলে একই পরিণতি ভোগ করতে হবে : হাসনাত ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সঙ্গে কোন দল যদি আঁতাত করতে চায়, তাদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সকলকে দালালী পরিহার করে, দেশের জন্য কাজ করতে হবে। যে উদ্দেশ্যে জুলাই অভুথ্যান হয়েছে, আমরা যেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দুরে সরে না যাই বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাই দেশের এক ইঞ্চির মাটিতে কোন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবে না।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিচার এবং গত ১৫ বছরের গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। আগামী দিনে কোন সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসাবে প্রতিষ্ঠিত হতে না পারে। ছাত্র সমাজকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানেনা। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিলো।তাই কুমিল্লাবাসী প্রত্যাশা কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, বাঙ্গালি জাতি যখনি কোন ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনি ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়ে আসছে। জুলাই বিপ্লবে ছাত্রদের ত্যাগের বিনিময় হিসাবে আমাদের সকলকে শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া কোন নির্বাচন নয়। পাশাপাশি আগামী দিনে কোন সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসাবে প্রতিষ্ঠিত হতে না পারে, ছাত্র সমাজকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, ইসলামি আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার প্রমুখ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১