নিজস্ব প্রতিবেদন ০৭ ডিসেম্বার ২০২৪ ০২:০৬ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো তারা আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না।
শুক্রবার (৬ ডিসেম্বর) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট আয়োজিত 'ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট। কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কী জানেন? যেটা ভারত-আমেরিকার কারও নেই; আমাদের দেশে একটা দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা যুদ্ধ করেছে, আমি দেখেছি। কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে তা অকল্পনীয়। এরাই আমাদের গর্ব। ভারত কেন আমেরিকা এসেও আমাদের দেশ দখল করতে পারবে না।
তিনি বলেন, জুলাই-আগস্টের যে বিপ্লব সেটা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। হেলিকপ্টার থেকে গুলি করে যখন মানুষ মারে তখন আমরা নিরস্ত্র কী করতে পারতাম। কিন্তু যখন সীমা লঙ্ঘন করে... আমাদের ধর্মে আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনো মাফ করে না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে তাই আজ তাদের সবাইকে পালাতে হয়েছে।
মেজর হাফিজ বলেন, ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। রাজনীতিবিদরা সেটা নষ্ট করেছে। বাংলাদেশের বাইরে ট্রাম্পকে তো আমরা কিছু করতে পারব না, মোদিরও কিছু করতে পারব না, নেতানিয়াহুকেও কিছু করতে পারব না। কিন্তু হাসিনা যেন না আসে সেটা আমাদের তা এনশিওর করতে হবে। আমরা এখানে একটা উদার গণতান্ত্রিক দেশ চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকার সম্মান দেখতে চাই।
মমতা ব্যানার্জি প্রসঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জি একজন সৎ মহিলা। আমাদের এখানে তিনি অনেক পপুলার ছিল। উনি সবদিক দিয়েই সম্মান করার মতো একজন নেত্রী। তার মাথায় একজন কী পোকা ঢুকাল সে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশে। আরে শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন। যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে নেন। কাশ্মীরে যেখানে বিনা বিচারে মানুষ হত্যা করা হয়েছে সেখানে নেন। আপনারা শান্তিরক্ষী বাহিনী ডিজার্ভ করেন। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষী বাহিনী। লাগলে আমাদের কাছ থেকে কিছু নেন, পাঠিয়ে দেব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১৯৭১ সালে কেন যুদ্ধ করেছি.. পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র ছিল। তার বিরুদ্ধে আমাদের কেন যুদ্ধ করতে হলো? সুতরাং ধর্ম আমাদের কাছে সবচেয়ে বড় না। মানবতা আমাদের কাছে বড়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করি, ভোটাধিকারের জন্য যুদ্ধ করি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করি। ধর্ম নিয়ে কারো মন্দির ভাঙতে যাই না, কারো মসজিদ ভাঙতে যাই না। এসব গন্ডগোল তো আমরা চাই না। কিন্তু এগুলো যারা নষ্ট করেছে তার মধ্যে সর্বশেষ নামটি আমি বলতে চাই— ভারতের বিজেপি নামক যে দলটি রয়েছে তারা ভারতবর্ষকে নষ্ট করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থানের খুনিদের কিছু করতে পারছি না। কারণ, এ সরকারের মধ্যে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এখন সরকারের অনেক উপদেষ্টা আছে, যারা শেখ হাসিনার জার্সি পরে ওই টিমে আগে খেলে আসছে। এখন এখানে খেলতে আসছে।
সভায় গণফোরামের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দেশে কিছু অপশক্তি এখনো আছে। নানাভাবে নিপীড়ন-নির্যাতন করার চেষ্টা করে। গত ৫৪ বছর যত নির্যাতন হয়েছে বিচার পাইনি। বিচার না হওয়ার কারণেই নতুন নতুন ঘটনা ঘটছে। এ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্না রায় দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ফ্রন্টের নেতা অমলেন্দু অপু প্রমুখ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার