রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঢাকার ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন উপ-হাইকমিশনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদন ০৪ ডিসেম্বার ২০২৪ ০১:৪৮ এ.এম

ঢাকার ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন উপ-হাইকমিশনে নিরাপত্তা জোরদার ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সিভিল সোসাইটি নামের এক সংগঠন। এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার ভারতীয় হাইকমিশনসহ দেশের বিভিন্ন উপহাইকমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসময় দেখা যায়, ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রবেশ মুখে আগলে রয়েছে সেনাবাহিনীর দুটি সাঁজোয়া যান। তার সামনে রয়েছেন একদল পুলিশ সদস্য। আর প্রবেশপথে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। একই চিত্র দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলোতে।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার গুলশানে ভারতীয় হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার ভারতীয় সহকারী হাইকমিশনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকমিশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশের যে গার্ড থাকে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়িয়েছি। চট্টগ্রামে অন্তত থেকে ৮ গুণ বাড়ানো হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ বলেন, নিয়মিত নিরাপত্তার বাইরে আর যা যা প্রয়োজন সবটাই নেওয়া হয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

অন্যদিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার জাকির হোসেন রোডে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। এসময় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নগরের পূর্ব নাসিরাবাদে সিডিএ অ্যাভিনিউয়ের সিটি সেন্টারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি এপিবিএনের সদস্যরাও দায়িত্বরত রয়েছে।

এসময় নগর পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বলেন, কোনো ধরনের হুমকি নেই। তবুও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১