নিজস্ব প্রতিবেদন ২৭ নভেম্বার ২০২৪ ০৫:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
পাসপোর্ট করা হয়েছে। কাগজপত্রও প্রায় প্রস্তুত। উচ্চশিক্ষার জন্য জাপান যাওয়ার কথা ছিল শোভনের। কিন্তু তার আর জাপান যাওয়া হলো না। ছেলেটার ইচ্ছে ছিল লেখাপড়া শেষে চাকরি করে পরিবারের অভাব-অনটন দূর করার। তার আগেই শোভনকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো।
রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম ছোট মসজিদ এলাকার ৩নং রোডের ভাড়া বাসায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শোভনের মা শাহনাজ বেগম। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন কলেজ ছাত্র শহিদুল ইসলাম শোভন (১৯)।
শাহনাজ বেগম বলেন, সেদিন ছিল ১৯ জুলাই শুক্রবার। শোভন দুপুরে জুমার নামাজ পড়ে এসে বিরিয়ানি খাচ্ছিল। ওর বন্ধুরা তখন বারবার ফোন দিচ্ছিল সবাই মিলে আন্দোলনে যাবে। ছেলেটা আমার তাড়াহুড়া করে খেয়ে চলে গেল। আমি কি জানতাম ওটাই আমার ছেলের শেষ খাওয়া, এটাই তার সঙ্গে আমার শেষ দেখা?
শহিদুল ইসলাম শোভন গত ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন। ২০ জুলাই শনিবার বিকেলে কামরাঙ্গীরচর এলাকায় হাফিজি হুজুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ২০০৫ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণকারী শোভন এ বছর শেখ বোরহান উদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেন।
গেলাম হাসপাতালে। দেখলাম জরুরি বিভাগের এক পাশে একটা ট্রলিতে আমার ছেলেটা পড়ে আছে। কয়েকটা ছেলে ওর পাশে দাঁড়ানো। শোভনের কাছে দৌড়ে গেলাম। আমার ছেলের দেহ নিথর। কত্ত ঝাঁকুনি দিলাম, কতবার ডাকলাম, ছেলে কিছু বলে না। একটা কথাও বললো না।
তিনি বলেন, ছেলে আন্দোলনে অংশ নিতে গিয়ে মারা যাওয়ায় ভয় হচ্ছিল, যদি পুলিশ লাশ নিয়ে যায়। যদি আমাদের অ্যারেস্ট করে! তাই ময়নাতদন্ত ছাড়াই তাড়াহুড়া করে আমার ভাইদের আর ওর বন্ধুদের সহয়তায় কোনোমতে জোর করেই হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে আসলাম।
ছেলের স্মৃতিচারণ করে শোভনের মা বলেন, কয়েক বছর আগের এক ২১ ফেব্রুয়ারি। শোভন তখন ক্লাস সেভেনে বা এইটে পড়ে। সেদিন শোভন একটা পোস্টার বানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল। ওই পোস্টারটিতে ছিল পাঁচজন ভাষা শহীদ : সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার-এর ছবি, শহীদ মিনারের আঁকা একটা ছবি আর ছিল শোভনের নিজের ছবি। সময়ের পরিক্রমায় সেই পোস্টারের সব চরিত্র আজ এক, তারা সবাই শহীদ। দেশের জন্য সবাই রাজপথে জীবন দিয়েছে। সৃষ্টিকর্তা শোভনের শাহাদাত নির্ধারিত করে রেখেছিলেন বলেই কি ওই পোস্টারের সব চরিত্র এক হয়ে গেল!
কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, আমরা তো জানতাম না আমার ছেলের দেশের প্রতি এই রকম ভালোবাসা ছিল। ও যে নিজেই দেশের জন্য পোস্টারের আরেকজন শহীদ হয়ে গেল! শোভন মারা যাওয়ার পর ওর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমরা এ পোস্টারটি দেখি, তবে কি শোভন এমনভাবেই শহীদ হতে চেয়েছিল কিংবা সৃষ্টিকর্তা শোভনের ভাগ্যে আগেই শাহাদাত লিখে রেখেছিল?
শোভনের নামে একটি মসজিদ নির্মাণ করতে সরকারের প্রতি দাবি রেখে মা শাহানাজ বেগম বলেন, যেখানেই হোক (ঢাকা অথবা মুন্সীগঞ্জ) ওর নামে যেন একটা মসজিদ নির্মাণ করা হয়। যেখানে সবাই নামাজ পড়ে আমার ছেলেসহ সব শহীদের জন্য দোয়া করবে।
নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছেন, তাদের সবাইকে শহীদের মর্যাদা দিতে হবে। শুধু মুখে মুখে শহীদ বললেই হবে না। এদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিতে হবে। এরা তো দেশের জন্যই জীবন দিয়েছে।
বোরহানউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, শোভন খুব সাহসী ছিল। সে আমাদের জাতীয় বীর। শোভনের মতো তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়েই এ দেশের নতুন যুগের সূচনা হয়েছে। আমরা এ জাতীয় বীরদের অবদান ভুলব না। শোভনের স্মরণে চাঁনখার পুল চত্বরকে ‘শোভন চত্বর’ নামকরণ করা হয়েছে। শোভন সবার জন্য এক অনুকরণীয় চরিত্র।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩