নিজস্ব প্রতিবেদন ২৬ নভেম্বার ২০২৪ ০৫:৫৪ এ.এম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে থেকে বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর শেখ তিতু। বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের অধীনে এবারের বিএসএস পরীক্ষায় অংশ নেবেন তিনি।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতে আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন এ আদেশ দেন। কারাগারে আটক সাবেক ওই মেয়রের পক্ষে আবেদন করেন রাজবাড়ী জেলা জজ আদালতের সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট মো. উজির আলী সেখ।
উন্মুক্ত বিশ্বিবদ্যালয় রাজবাড়ী অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর থেকে সারাদেশের মতো রাজবাড়ীর ৫টি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস পরীক্ষা শুরু হবে। ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী হিসেবে রাজবাড়ীর সাবেক পৌর মেয়র আলমগীর শেখ তিতু বিএসএস পরীক্ষায় অংশ নেবেন রাজবাড়ী সরকারি কলেজ কেন্দ্রে।
কিন্তু কারাগারে আটক থাকায় তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সে কারণে আদালতের নির্দেশে তাকে কারাগারের অভ্যন্তরেই পরীক্ষায় অংশ নিতে হবে।
সোমবার আদালতের বিচারক মো. সুমন হোসেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রাজবাড়ী জেলা প্রশাসনের সহায়তায় রাজবাড়ীতে এ পরীক্ষা অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপ-আঞ্চলিক পরিচালক আইনুল হক।
রাজবাড়ী জেলা জজ আদালতের আইনজীবী মো. উজির আলী সেখ এর সত্যতা নিশ্চিত করেন।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১