নিজস্ব প্রতিবেদন ২০ নভেম্বার ২০২৪ ০৩:৩৯ পি.এম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপির হাতে মারা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া বাজারে যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতারা, এমপি-মন্ত্রীরা গত ১৬ বছর বিভিন্ন সময় বক্তৃতায় বলেছেন, আওয়ামী লীগের পতন হলে তাদের নাকি পাঁচ লাখ নেতাকর্মী মারা যেতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপির হাতে মারা যায়নি।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান শুরু থেকে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন, সংযত হওয়ার জন্য বলেছেন। অর্থাৎ প্রতিহিংসার যে রাজনীতি গত ১৬ বছর শেখ হাসিনা বাংলাদেশে করে গেছেন, সেই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান চেষ্টা করছেন।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা গত দুই মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি, লিফটের বিতরণ করেছি। এই লিফলেটে ৩১ দফা পরিকল্পনার কথা বলা হয়েছে। আগামী দিনে মানুষের ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি জনগণের সরকার গঠন করতে পারে, তাহলে রাষ্ট্রের সেবা কীভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই কথা বলা আছে। প্রয়োজনে সংস্কারের কথা বলা হয়েছে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানান।
লিফলেট বিতরণ ও পথসভায় অংশগ্রহণের আগে নুরুল ইসলাম নয়ন কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় শহীদ হওয়া বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
কলতাপাড়া বাজারে কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, সদস্য মনোয়ার জাহান সফল, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, যুবদল নেতা বাহালুল মুন্সি, আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ রুবেল প্রমুখ।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১