নিজস্ব প্রতিবেদন ২০ নভেম্বার ২০২৪ ০৩:২৮ পি.এম
ছবি: সংগৃহীত
তোশাখানা মামলায় পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের সভাপতিত্বে বুধবার (২০ নভেম্বর) জামিন আবেদনের শুনানি হয়।
বিচারক পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনের পরে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছিলেন যে, বিচার চলাকালীন ইমরান আদালতকে সহযোগিতা না করলে জামিন বাতিল করা হতে পারে।
তবে আজকের জামিন ইমরানের কারাগার থেকে মুক্তি নিশ্চিত করছে না। কারণ তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যেগুলোতে তাকে এখনো জামিন দেওয়া হয়নি।
বুশরা বিবি গত মাসে একই মামলায় জামিন পেয়েছিলেন। তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইমরান গত বছরের ৫ আগস্ট পৃথক আরও মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।
তোশাখানা মূলত একটি ফার্সি শব্দ যার মানে ধন-ুসম্পদ রাখার ঘর। পাকিস্তানে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত তোশাখানা মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে একটি বিভাগ। অন্যান্য সরকার ও রাজ্যের প্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা দেশটির শাসক, সংসদ সদস্য, আমলা এবং কর্মকর্তাদের দেওয়া মূল্যবান উপহারসামগ্রির সংরক্ষণশালা হিসেবে ব্যবহার করা হয় এই তোশাখানা।
তোশাখানায় বুলেটপ্রুফ গাড়ি, সোনার ধাতুপট্টাবৃত স্যুভেনির এবং দামী পেইন্টিং থেকে শুরু করে ঘড়ি, অলঙ্কার, পাটি এবং তলোয়ারের মতো মূল্যবান জিনিস সংরক্ষিত রয়েছে।
সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ৭০ বছর বয়সী ইমরান খানের ওপর ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহারসামগ্রি হেরফের করার অভিযোগ আনা হয়েছিল।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না