নিজস্ব প্রতিবেদন ১৬ নভেম্বার ২০২৪ ০২:৪৭ পি.এম
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মজিবুর রহমান বলেছেন, আমরা এর আগে বিএনপির সঙ্গে জোট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। বিএনপি বলেছে জোটে তাদের লাভ হয়নি, তারা চলে গেছেন। আমরা বলেছি আমাদেরও লাভ হয়নি , আমরা জোটকে বাদ দিয়ে নিজস্ব আদর্শিক আন্দোলন শুরু করেছি। তাই আগামী নির্বাচনে জামায়াত আদর্শের ভিত্তিতে জোট করবে। বাংলাদেশে যারাই ইসলামী আইন চাইবে তাদের সঙ্গে জামায়াতের জোট করার প্রচেষ্টা অব্যাহত আছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, নিরাপদে ভোটের জন্যই জামায়াত আন্দোলন করেছে। জামায়াত যারা নিষিদ্ধ করেছিল, তারাই এদেশে নিষিদ্ধ হয়ে গেছে। বর্তমান প্রশাসনের ভেতর পতিত সরকারের দোসররা রয়েছে। এজন্য আমরা বলেছি তাদেরকে বাদ দিয়ে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে।
তিনি আরও বলেন, আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই সংস্কার করতে হবে এবং যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। আমরা বিশ্বাস করি যৌক্তিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, মাদরাসাশিক্ষাকে যাতে দুই চোখে দেখা না হয়, সেই সকল দাবি-দাওয়া সংস্কার প্রস্তাবনায় দেওয়া হয়েছে। জামায়াত যদি ক্ষমতায় যায় কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থা সাজানো হবে।
জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাদেকুর রহমান প্রমুখ।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১