রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরিমসহ ৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদন ১৫ নভেম্বার ২০২৪ ০১:৪২ পি.এম

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ তাকরিমসহ ৩ বাংলাদেশি ছবি: সংগৃহীত

কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছেন। যেখানে বিশ্বের ৭৪ দেশের সঙ্গে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারি আবু যর গিফারী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা।

ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবেন হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করবেন ক্বারি আবু যর গিফারী।

টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে ইরানে প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেছেন।

অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।

কুয়েতের কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে দেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা।

প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর আগে আরও কয়েকটি দেশে অংশ নিয়ে বিজয় হয়েছি। আজ আমার তেলাওয়াত ছিল। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশি হিসেবে আবারও বিশ্বজয় করতে পারে’।

প্রতিযোগী ক্বারি আবু যর গিফারী বলেন, ‘বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬/১৭তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা তিনজন প্রতিযোগী এসেছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি’।

তাদের সঙ্গে আসা ক্বারি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়ে কুয়েত এসেছে। আমরা আশা করি অন্যবারের ন্যায় এবারও বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ’।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না