নিজস্ব প্রতিবেদন ১২ নভেম্বার ২০২৪ ০৩:২৯ পি.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকরত্ব। এমনকি দেশটির অর্থনীতি বিশ্লেষকদের ধারণা বা পূর্বাভাসের চাইতেও এখন বেকারত্বের হার বেশি সেখানে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪ দশমিক তিন শতাংশ। এর আগে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত বেকারত্বের হার ছিল ৪ শতাংশ।
অর্থনীতি বিশ্লেষকরা বলেছিলেন, জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ বেকারত্ব শতকরা দশমিক ১ শতাংশ বাড়তে পারে। তবে পরিসংখ্যান দপ্তরের পরিসংখ্যান বলছে, এই তিন মাসে বেকরাত্ব বেড়েছে দশমিক ৩ শতাংশ। অর্থাৎ বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছিলেন, বাস্তবে তার চেয়েও দশমিক ২ শতাংশ বেড়েছে বেকারত্বের হার।
এদিকে বেকারত্বের হার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে দেশটির গড় মজুরিও। পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় মজুরি কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। গত দুই বছরের মধ্যে এই মজুরি হ্রাসের হার সর্বোচ্চ।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে একটি। দেশটির অর্থনীতি প্রথম দফায় ধাক্কা খায় করোনা মহামারির সময়। মহামারির রেশ শেষ হওয়ার আগেই ২০২২ সালে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের জেরে দেশটিতে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে হুহু করে।
অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সম্প্রতি উদ্যোক্তাদের ওপর কর বাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার। এ উদ্যোক্তাদের অনেকেই নিজেদের ওপর চাপ কমাতে কর্মী ছাঁটাই করছেন। বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ এটিই।
সূত্র : বিবিসি, গালফ নিউজ
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না