নিজস্ব প্রতিবেদন ০৯ নভেম্বার ২০২৪ ০৫:০৫ এ.এম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার জেরে হত্যাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। লাশ উদ্ধারের ৬ ঘণ্টার পরই এই ঘটনার রহস্য উদঘাটন করে র্যাব-৪।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে র্যাব-৪ সিপিসি-৩ (মানিকগঞ্জ) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মো.বিজয় (১৯) ও একই গ্রামের মো. শ্রাবনী আক্তার (১৮)। নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও দুই সন্তানের জনক।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেপ্তার বিজয় ও নিহত রুবেল দুসম্পর্কের চাচ-ভাতিজা। শ্রাবনীর সাথে প্রেমের সম্পর্ক ছিল বিজয়ের। এ নিয়ে এলাকায় জানাজানি হলে ভিকটিম রুবেল ঘটনার ৫ দিন আগে বিজয়ের মোবাইলে তাদের কিছু স্পর্শকাতর ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেয়। পরে ছবি দেখিয়ে রুবেল শ্রাবনীকে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে ছবিটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেন রুবেল। এ বিষয়টি শ্রাবনী তার প্রেমিক বিজয়কে জানিয়ে দেয়। পরে বিজয় ও শ্রাবনী ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার পরিকল্পনা করে। এর জের ধরে গত ৬ নভেম্বর রাত ১টার দিকে শ্রাবনী মোবাইলের মাধ্যমে রুবেলকে ফোর্ডনগরে আক্তার ডেইরী ফার্ম সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে ডেকে আনে। এসময় রুবেল ও শ্রাবনী দেখা করে কথা বলতে থাকে। এরই মধ্যে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা বিজয় শ্রাবনীর সহায়তায় ইট ও কাপড় কাটার ক্যাঁচি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে লাশ নদীতে ফেলে দিয়ে দুজনেই চলে যায়।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১