নিজস্ব প্রতিবেদন ০৪ নভেম্বার ২০২৪ ০৩:১৩ পি.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পকেটে কার্তুজ নিয়ে গভীর রাতে পুলিশের সামনেই ঘোরাফেরা করছিলেন ফেরদৌস মোরশেদ নামে এক যুবক। সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে অবিস্ফোরিত একটি কার্তুজ উদ্ধার করা হয়।
রোববার (৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফেরদৌস মোরশেদ (২৪) সাতকানিয়া থানার দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গভীর রাতে শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ফেরদৌস মোরশেদ ঘোরাঘুরি করতে থাকলে পুলিশের নজরে আসে। পরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি চালালে প্যান্টের পকেটে থাকা একটি কার্তুজ পাওয়া যায়।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, নতুন ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনার সময় সন্দেহজনক আচরণ করার কারণে রায়হান ফেরদৌস মোরশেদ নামে এক যুবককে তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে একটি কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। রায়হান ফেরদৌস তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। পরে মোবাইল চেক করলে অস্ত্র হাতে রায়হানের ছবি দেখা যায়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, মোবাইল নিয়ে পুলিশ দেখতে পায় যে, সেখানে অস্ত্র হাতে তোলা তার একটি ছবি সংরক্ষিত আছে। হিরোইজম দেখাতে সে সেলফি ভঙ্গিমায় ছবিটি তোলে। জিজ্ঞাসাবাদে সে জানায়, অস্ত্রটি তার বাড়িতে রাখা আছে। তখন পুলিশ সদস্যরা সাতকানিয়ায় গিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।
তিনি বলেন, তার বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩