নিজস্ব প্রতিবেদন ০৩ নভেম্বার ২০২৪ ০৫:১৩ পি.এম
ছবি: সংগৃহীত
অবশেষে কারামুক্ত হয়েছেন রাজশাহীর হাফেজ আব্দুল মুকিত। ২০১৭ সালের ২৭ মে ফেসবুকে আওয়ামী লীগ নিয়ে একটি কৌতুক পোস্ট দেওয়ার পর মুকিতের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। তবে ৫ আগস্ট সরকারের পতনের পরও মুক্তি পেতে নানা জটিলতায় পড়েন তিনি।
তার আইনজীবী হাসানুল বান্না সোহাগ এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফেজ মুকিত।
মুকিত পবা উপজেলার হরিপুর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। তার পরিবারে ছয় ভাইবোনের মধ্যে তিনি একমাত্র ছেলে। বড় বোন রাদিয়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, ছোট বোন রাকিবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং সবার ছোট সুমাইয়া রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ছে।
মুকিত ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‘আইয়াম শব্দ থেকে এসেছে আওয়ামী, অর্থাৎ অন্ধকার। আর ‘লীগ’ অর্থ দল। অর্থাৎ আওয়ামী লীগ অর্থ অন্ধকারের দল।’ এই স্ট্যাটাসের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বাদল পবা থানায় আইসিটি আইনে মামলা করেন। ২০২২ সালে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মুকিতকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকার অর্থদণ্ড দেন।
কারাগারে থেকেই মুকিত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পরীক্ষায় উত্তীর্ণ হন। সর্বশেষ তার কামিল পরীক্ষার ফলাফল ৩ অক্টোবর প্রকাশ হয়, যেখানে তিনি জিপিএ-৩.৫০ পেয়ে উত্তীর্ণ হন।
মুকিতের মুক্তি প্রসঙ্গে আইনজীবী হাসানুল বান্না সোহাগ বলেন, ‘মুক্তি পেয়ে আমরা সন্তুষ্ট। তবে ফ্যাসিবাদ দূর হওয়ার পরও এত সময় লাগায় আমরা ক্ষুব্ধ। আইনি জটিলতার কারণে বিলম্ব হলেও অবশেষে ন্যায়বিচার পেয়ে মুক্তি পেয়েছেন।’
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১