নিজস্ব প্রতিবেদন ২৭ অক্টোবার ২০২৪ ০২:০৯ পি.এম
ছবি: সংগৃহীত
রাশিয়ান সেনাবাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের দজারঝিনস্ক (ইউক্রেনীয় নাম টোরেৎস্ক) শহরের এক তৃতীয়াংশ এলাকাকে মুক্ত করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক রিপোর্টের বরাতে এ তথ্য জানিয়েছেন VGTRK সাংবাদিক পাভেল জারুবিন।
পুতিনের উদ্ধৃতি দিয়ে জারুবিন বলেন, দজারঝিনস্কের ভেতরেই সংঘর্ষ চলছে। শহরটির এক তৃতীয়াংশ এখনও মুক্ত করতে হবে। রাশিয়ান সেনাবাহিনী ওই অংশটিকে সম্পূর্ণ অবরোধ করে রেখেছে।
এদিকে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টার সম্প্রতি ক্রাসনোয়ারমেইস্ক এলাকায় ৫-৬ কিলোমিটার অগ্রগতি করেছে বলে জানা গেছে।
পুতিনের সামরিক রিপোর্টের বরাতে জারুবিন তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাটলগ্রুপ সেন্টার একটানা অগ্রসর হচ্ছে এবং ২৩ কিলোমিটার পর্যন্ত এলাকা দখলে নিয়েছে।
রাশিয়ান বাহিনী লিসিচানস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের ২০ কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন জারুবিন। বেলোগোরোভকা, সেরেব্রিয়ানকা, গ্রিগোরোভকা এবং ভারখনিকামেনস্কয়েও এই অগ্রগতি চলমান রয়েছে।
দোনেৎস্ক পিপলস রিপাবলিকের চাসোভ ইয়ার এলাকায় রাশিয়ান প্যারাট্রুপার বাহিনী ১.৫ কিলোমিটার অগ্রগতি অর্জন করেছে। পুতিনের সামরিক রিপোর্টে জানানো হয়, এই অঞ্চলে ৯৮তম এয়ারবর্ন ডিভিশন সক্রিয় ভূমিকা পালন করছে এবং সেভারস্কি ডোনেটস-ডনবাস খাল অতিক্রম করে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
রাশিয়ার ব্যাটলগ্রুপ ইস্ট উগ্লেদারের কাছে ৬ কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে। জারুবিন জানিয়েছেন, শহরটির কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে উত্তরের দিকে অগ্রসর হওয়ার কাজ চলছে।
এদিকে ডিপিআরে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টার ইজমাইলোভকা এলাকা সম্পূর্ণভাবে মুক্ত করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না