রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নিয়োগ পেয়েও যোগ দিতে পারেননি এনআইবির নতুন ডিজি, ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদন ২৬ অক্টোবার ২০২৪ ০৪:৩৪ পি.এম

নিয়োগ পেয়েও যোগ দিতে পারেননি এনআইবির নতুন ডিজি, ক্ষোভ প্রকাশ ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক শাহেদুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয়া হলেও তাকে যোগদান করতে দেয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বায়োটেকনোলজির দুটি সংগঠন এবং ২১টি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ ক্ষোভ প্রকাশ করেন।


জীবপ্রযুক্তিবিদের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বায়োটেকনোলজি গ্র্যাজুয়েট (বিএবিজি), নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশ (এনওয়াইবিবি) এবং ২১ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


অধ্যাপক শাহেদুর রহমান জাবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয়া হয়।
এরপর ১৭ অক্টোবর ঢাকার আশুলিয়ায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিতে গেলেও যোগদান করতে পারেননি।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় একটি বিশাল ভূমিকা রাখতে পারে বায়োটেকনোলজি তথা জীবপ্রযুক্তি। কিন্তু নীতিনির্ধারক পর্যায়ে বরাবরই এটি ছিল উপেক্ষিত। দেশে ২৭টি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি বিষয়ে পড়ানো হলেও চাকরি ক্ষেত্রে চলছে বৈষম্য ও অদ্ভুত পক্ষপাতিত্ব।

তাদের মতে, দেশে জীবপ্রযুক্তি গবেষণা, কার্যক্রম ও নীতিনির্ধারনের সর্বোচ্চ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)। কিন্তু এই প্রতিষ্ঠানটিতে মহাপরিচালক ও নেতৃত্বের পদে জীবপ্রযুক্তিবিদ নিয়োগ না দেয়ায় গত ২০ বছরে দেশে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এই প্রতিষ্ঠানের নিয়োগ বরাবরই হয়েছে প্রশ্নবিদ্ধ। সম্প্রতি এই প্রতিষ্ঠানে প্রথমবারের মতো মহাপরিচালক পদে জীবপ্রযুক্তিবিদ অধ্যাপক শাহেদুর রহমানকে নিয়োগ দেয়ার পরেও তাকে যোগদান করতে দেয়া হচ্ছে না।
এর পেছনে জীবপ্রযুক্তিবিদরা ষড়যন্ত্র দেখছেন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মুস্তাক ইবনে আয়ুব বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি একমাত্র প্রতিষ্ঠান যেখানে জীবপ্রযুক্তি নিয়ে কাজ করা হয়। দেশের জীব প্রযুক্তির উন্নয়ন ও বিকাশে এই প্রতিষ্ঠানের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। তবে ৩০ বছরে কোনো বায়োটেক গ্র্যাজুয়েট এই প্রতিষ্ঠানের ডিজি হননি। ড. শাহেদের ডিজি হওয়ায় আমরা অনেক আশাবাদী ছিলাম। তার নিয়োগের পর যোগদান নিয়ে দীর্ঘসূত্রিতা দেখা দেয়ায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছি।

তিনি বলেন, দেশে ২৯টি বিশ্ববিদ্যালয়ে এখন জীবপ্রযুক্তি বিষয়ক বিভাগ আছে। সেসব বিভাগ থেকে প্রতিবছর প্রায় এক হাজার স্নাতক বের হচ্ছে। তবে তাদের দক্ষ জীব প্রযুক্তিবিদ হিসেবে কাজে লাগানোর কোনো পরিকল্পনা ও উদ্যোগ কোনোটিই নেই। বক্তারা অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক হিসেবে দ্রুত দায়িত্ব হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক শাহেদুর রহমান ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বায়ো-রিসোর্সেস টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ল্যাবের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক হিসেবেও নিয়োজিত আছেন। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১