নিজস্ব প্রতিবেদন ২৬ অক্টোবার ২০২৪ ০৬:১৪ এ.এম
ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নে জেলা বিএনপির সভাপতির সুস্থতা কামনায় মিলাদে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মৈশাদি বাজার মসজিদে মিলাদ শেষে সড়কের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৈশাদীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মনির হোসেন (৩৫), স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম বেপারী (৩০), মাজহারুল ইসলাম (১৮), যুবদল সদস্য কবির মুন্সী (২৬) ও অটোরিকশাচালক শাহীন (২৮)। এদের মধ্যে গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, মৈশাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনসহ বিএনপির আরও কয়েকজনের একটি গ্রুপ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। ওই অনুষ্ঠানে বিএনপির অঙ্গসহযোগী সংগঠন এবং বেশ কয়েকজন নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে আরেক গ্রুপের নেতা সালাউদ্দিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শিলন্দিয়া থেকে নেতাকর্মীদের নিয়ে মৈশাদি বিএনপি কার্যালয়ে যান। সেখানে দাওয়াত না দেওয়ার বিষয় নিয়ে দুই কর্মীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।মনির নামে বিএনপির এক কর্মী বলেন, স্বপন ও খোকনসহ অন্য নেতারা জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের লোক। তারা আমাদের ওপর হামলা করেছে।
বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, পুরো ঘটনাটি ওদের কারণে ঘটেছে। ওরা বিএনপি সংগঠনটির ঐক্য চায় না। অপর গ্রুপের ইউনিয়ন বিএনপি নেতা স্বপন বলেন, এটা অনাকাঙ্ক্ষিত তুচ্ছ ঘটনা এবং দুঃখজনক।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১