নিজস্ব প্রতিবেদন ২৫ অক্টোবার ২০২৪ ০১:৪৬ পি.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল এখন থেকে আর শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না, শোডাউন থেকে বের হয়ে আসবে। কোনো ব্যানার, ফেস্টুন ও আধিপত্য বিস্তার করা- এসবে বিশ্বাস করে না ছাত্রদল।
তিনি বলেন, নতুন ধারার রাজনীতি উপহার দিতে ও বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি পাল্টে ফেলতে আমরা বদ্ধপরিকর। বিগত ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েও যেসব কর্মী রাজপথ ছাড়েনি এবং কাছ থেকে দলীয় ভাইয়ের মৃত্যু দেখেও হাত ছেড়ে যায়নি এমন কর্মীদের আমরা মূল্যায়ন করব।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় পর্যটন নগরী কুয়াকাটায় লিফলেট বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমানে নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাসী আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে।
এ সময় তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, সহসভাপতি শাকির আহমেদ, সহসভাপতি এইচএম আবু জাফর, যুগ্ম সম্পাদক এমএম মাসুদ, যুগ্ম সম্পাদক আবদুল জলিল আমিনুল, যুগ্ম সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার, ৩নং যুগ্ম আহ্বায়ক প্রিন্স শরীফ। কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের রিয়াজ ও সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি মীর সৈয়দ ফারুক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১