শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদন ২২ অক্টোবার ২০২৪ ০৩:৫০ এ.এম

ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ছবি: সংগৃহীত

“আমি আসিফ (আসিফ নজরুল) স্যারসহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই, যদি ছাত্রদেরকে আড়াই মাস পরে রাজু ভাস্কর্যে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য দাঁড়াতে হয় তাহলে আপনাদের কাজটা কী?”, বলেন হাসনাত আবদুল্লাহ।

দ্রুততম সময়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং সংগঠনের সবাইকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগও দাবি করেন।

মশাল মিছিলটি টিএসসিতে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে আসে।

সেখানে সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমি আসিফ (আসিফ নজরুল) স্যারসহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই, যদি ছাত্রদেরকে আড়াই মাস পরে রাজু ভাস্কর্যে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য দাঁড়াতে হয় তাহলে আপনাদের কাজটা কী?

“আসিফ স্যার, আপনার উপর শিক্ষার্থীরা ভরসা রেখেছে। আমাদের শিক্ষার্থীদের প্রতি পদে পদে ছাত্রলীগের নির্যাতনের শিকার হতে হচ্ছে। দ্রুততম সময়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগের সবাইকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে হবে।”

পুলিশ প্রশাসনে যারা ‘অসহযোগিতা করছেন’, তাদের বিকল্প খুঁজতে দ্বিধা করা হবে না বলেও ঘোষণা দেওয়া হয় সমাবেশে। বলা হয়, “আমরা প্রয়োজনে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স গঠন করব। এখনও সময় আছে, সরকারকে সহায়তা দিতে হবে।”

৫ আগস্ট ছাত্রলীগও আওয়ামী লীগের কবর রচিত হয়েছে মন্তব্য করে হাসনাত বলেন, “তারা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক ছাত্রলীগের কোনোদিন বাংলাদেশে পুনর্বাসন হবে না।

“ছাত্রলীগের মাথাচাড়া দেওয়া নেতাকর্মীদের বলতে চাই, ১৭ জুলাই সব লীগকে ক্যাম্পাস থেকে উৎখাত করা হয়েছে। বাংলাদেশে কোনো প্রান্তে মাথাচাড়া দিলে ভুল ভাবছ, তোমাদের কোনোভাবে এই বাংলাদেশে পুনর্বাসন হবে না।”

রাষ্ট্রপতিকে উদ্দেশ করে এই সমন্বয়ক বলেন, “এখনও সময় আছে বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে আপনার রাস্তা বেছে নিন। সংবিধান যদিও আমরা মানি না, সেই সংবিধানের শপথভঙ্গ করেছেন। শেখ হাসিনাকে পুনর্বাসিত করার কথা ভাবলে ভুল ভাবছেন। শেখ হাসিনার পুনর্বাসন এই বাংলার মাটিতে আর কোনোদিনও হবে না।

“হাসিনাকে বাংলায় আসতে হবে, তাকে বিচারের মুখোমুখি করা হবে, ফাঁসিতে তাকে ঝুলতে হবে।”

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, “বাংলার মাটিতে এখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। সাহাবুদ্দিন চুপ্পু যিনি ‘স্বৈরাচারের দোসর’ ছিলেন, আমরা তার পদত্যাগের দাবি জানাই। অন্যথায় এই ছাত্র-জনতার পক্ষ থেকে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

মিছিলে শিক্ষার্থীরা 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর' 'মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ' 'মুজিব লীগের ঠিকানা, এই বাংলায় হবে না', 'এক হয়েছে সারাদেশ, ছাত্রলীগের দিন শেষ ' ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, হাসিব আল ইসলাম, রিফাত রশীদ,আব্দুল হান্নান মাসুদ, সানজিদা আফিফা অদিতি, রাসেল আহমেদও বক্তব্য রাখেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা