নিজস্ব প্রতিবেদন ১৬ অক্টোবার ২০২৪ ০৯:৫১ এ.এম
ছবি: সংগৃহীত
দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নোয়াখালী জেলা কমিটি এক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। বুধবার (১৬ অক্টোবর), দুপুর ১২টায় নোয়াখালীর টাউন হল প্রাঙ্গনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া।
দিদারুল ভূঁইয়া বলেন, গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখনো ঝুঁকিমুক্ত নয়। দেশে বিদেশে হাজারো ষড়যন্ত্র এখনো চলছে। সকল ষড়যন্ত্র নস্যাত করে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার পথে সরকারের একটা প্রধান কাজ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এ লক্ষ্যে সরকারকে সকল সহযোগীতা করতে রাষ্ট্র সংস্কার আন্দোলন সর্বদা প্রস্তুত বলে জানান তিনি। মানববন্ধনে দলের পক্ষ থেকে দ্রব্যমূল্যের লাগামহীনতা নিয়ন্ত্রণে ৭ দফা দাবী তুলে ধরেন।
৭ দফা দাবী হলো:
১। প্রান্তিক ও মধ্যবিত্তের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার লুটপাট মুক্ত করণ।
২। পণ্য সরবরাহ ব্যবস্থায় চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি রোধ।
৩। বিদ্যুৎ, গ্যাস, তেল, পানি, মোবাইলের কল চার্জ, ইন্টারনেট, চাকুরির আবেদন খরচসহ সকল পাবলিক ও রাষ্ট্রীয় সেবার মূল্য কমানো।
৪। পণ্য পরিবহনে ট্রেন ও নদীপথ ব্যবস্থার সহজীকরণ।
৫। স্টোরেজ ব্যবস্থার সহজীকরণ।
৬। শুল্ক ব্যবস্থাকে উৎপাদন সহায়ক করণ।
৭। সরকার ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ।
এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা নুর আহমেদ, সদস্য মিজানুর রহমান, নোয়াখালী সুপার মার্কেট কমিটির সভাপতি একরাম উল্লাহ ডিপটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নোয়াখালী কমিটির সাধারণ সস্পাদক, আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল, রাষ্ট্রচিন্তার সদস্য নফিউল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দিন শিপন, সদস্য নুর আলম কিরন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। এসময় স্থানীয় শতাধিক নেতা কর্মী ও এলাকাবাসী মানববন্ধনে যোগ দেন।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা