রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখছেন? জেনে নিন কী হতে পারে

ফিচার ডেস্ক ০৫ অক্টোবার ২০২৪ ০৩:৫৮ পি.এম

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখছেন? জেনে নিন কী হতে পারে ছবি: সংগৃহীত

আপনি কি এখনও আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখছেন? এই অভিজ্ঞতা আপনার জন্য কী ফলাফল বয়ে আনতে পারে সে সম্পর্কে জানা আছে কি? এটি আপনার জন্য বিড়ম্বনার হতে পারে, বিশেষ করে যখন আপনি রোমান্টিক জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। অনেকেই আছেন, যারা সারা জীবনে আর প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করেন না। কারণ নতুন করে কারও সঙ্গে জীবন জড়ালে তখনও যদি প্রাক্তনের সঙ্গে যোগাযোগ থাকে তাহলে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

১. নিরাপত্তাহীনতা

আপনি যদি এখনও আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করেন তবে সেটি আপনার বর্তমান সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। যদি প্রাক্তনের সঙ্গে টেক্সট করেন বা কথা বলেন তবে আপনার সঙ্গী তা নিয়ে অনিরাপদ বোধ করতে পারে। নিজেকে গুরুত্বহীন এবং অবাঞ্ছিত বোধ করতে পারে। প্রাক্তনের সংস্পর্শে না থাকাই ভালো এবং এটি আপনাকে অতীতের ট্রমা কাটিয়ে উঠতেও সাহায্য করতে পারে।

২. ঈর্ষা

আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন এবং এখনও আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করেন তবে এটি আপনার সঙ্গীর জন্য কঠিন হয়ে উঠতে পারে, কারণ সে অবচেতনভাবে আপনার প্রাক্তনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। তার ভেতরে সম্পর্কের বিষয়ে অনিশ্চয়তা শুরু হতে পারে যা আপনাদের বন্ধনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই প্রাক্তনের সঙ্গে যোগাযোগ না রাখাই ভালো।

৩. অপ্রয়োজনীয় নাটক তৈরি করবে

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখলে তা আপনার সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় নাটক এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এটি আপনাদের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব এবং ঝগড়া তৈরি করতে পারে। যদি আপনার সঙ্গী আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি পছন্দ না করে তবে এটি নিয়ে ঝগড়া না করে বিষয়টি ছেড়ে দেওয়া ভালো। আপনার বর্তমান সম্পর্ক আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

৪. অবাস্তব প্রত্যাশা

আপনি এখনও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করলে নস্টালজিক হতে শুরু করবেন এবং আপনার অতীত সম্পর্কের কথা স্মরণ হতে থাকবে। আপনি তাকে কল্পনা করতে শুরু করতে পারেন এবং আপনার বর্তমান সঙ্গীর মতোই তার কাছে আচরণ প্রত্যশা করতে পারেন। প্রাক্তনের সঙ্গে স্মৃতি এবং অভিজ্ঞতাগুলো ভুলে যাওয়া তাহলে আরও কঠিন হতে পারে।

৫. অন্যায্য

কল্পনা করুন যে আপনার সঙ্গী এখনও তার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করছে। এখন আপনার অনুভূতি কেমন হবে? আপনি কেমন বোধ করবেন যদি সে তার প্রাক্তন সম্পর্কে কথা বলতে থাকে এবং আপনাকে এড়িয়ে চলে, আপনাকে গুরুত্বহীন এবং নিরাপত্তাহীন বোধ করায়? এটা আপনাকে বিরক্ত করবে, এবং আপনি তাকে থামানোর চেষ্টা করবেন, তাই না? যদি এখনও আপনার প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করেন তবে তা সঙ্গীর সঙ্গে অন্যায় এবং বিশ্বাসঘাতকতা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আবেগ,নাকি বাস্তবতা। গণভোট ইস্যু!

news image

চাঁদাবাজি নাকি সমঝোতা?

news image

পরিচয়ভিত্তিক রাজনীতি ও ভারতের রাষ্ট্রীয় সংহতির ভবিষ্যৎ

news image

বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার সংকট—সময় কি আত্মসমালোচনার?

news image

রাজনীতি, বুদ্ধিজীবী ও টকশো-সংস্কৃতি: বিভ্রান্ত এক দেশ

news image

পেশা নয়, সেবা—এটাই হোক রাজনীতি

news image

যেসব লক্ষণে বুঝবেন আপনার থেরাপি প্রয়োজন

news image

ইসলামিক রাজনীতি বনাম গণতান্ত্রিক রাজনীতি: মুসলমানদের অন্তর্দ্বন্দ্ব

news image

শারীরিক ও মানসিক সুস্থ থাকতে দরকার আলিঙ্গনের

news image

সঙ্গী নার্সিসিস্ট কি না চিনবেন যেভাবে

news image

৬ উপসর্গে এআই নয়, চাই সরাসরি চিকিৎসক

news image

এসিতে বিস্ফোরণ? এই ৫টি সংকেত কখনোই উপেক্ষা করবেন না!

news image

যেভাবে বুঝবেন আপনার বিশ্রাম দরকার

news image

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

news image

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, লাগবে এসএসসি পাস

news image

বাংলাদেশের স্বৈরতন্ত্রের ইতিহাস ও পি আর পদ্ধতির প্রযোজ্যতা

news image

জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য

news image

"একাত্তরের অর্জিত নামমাত্র স্বাধীনতা"

news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিতর্কিত করতেছে কারা?

news image

সোলো ট্রিপের জন্য ঘুরে আসুন এই ৫টি দেশে

news image

পুরো মানুষ গিলে ফেলতে সক্ষম যে ৬টি ভয়ংকর প্রাণী

news image

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা কি নিরাপদ?

news image

খোলা চিঠি

news image

দামাল কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে আবারো ‘দামাল ছেলে নজরুল’

news image

তারেক জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি

news image

রাষ্ট্র ও রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা!

news image

দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে সুরেলা সন্ধ্যা

news image

রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা

news image

যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

news image

ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন