শনিবার ০১ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সাবেক রেলমন্ত্রী জিল্লুলকে গ্রেপ্তারে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৪ ০৭:২৫ এ.এম

সাবেক রেলমন্ত্রী জিল্লুলকে গ্রেপ্তারে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা ছবি: সংগৃহীত

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করা হলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা।

বুধবার (২ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই ঘোষণা দেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়।

আশরাফুল ইসলাম তার পোস্টে লিখেন, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি-মন্ত্রী গ্রেফতারের খবর আমি চাই না। র‌্যাব, ডিবি যদি রাজবাড়ীর সাবেক চোর ও দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারে, তবে তাদের ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।

জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার। বিশেষ করে রাজবাড়ী জেলার রাজনীতি ও নেতাদের অনিয়ম নিয়ে তিনি প্রায়ই লেখালেখি করেন। সামাজিক সেবামূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

আশরাফুল ইসলাম বলেন, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি জিল্লুল হাকিম একজন দুর্নীতিবাজ ও জনগণের সম্পদ লুটপাটকারী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে গ্রেফতারে উৎসাহিত করতে আমি ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে এই দুর্নীতিবাজ নেতার বিচারের আওতায় আনার জন্য এগিয়ে আসা উচিত।

উল্লেখ্য, আশরাফুল ইসলাম ২০১৫ সালেও রাজবাড়ী জেলার মাদক ও সন্ত্রাস দমনে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুলসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে তিনটি ও বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুল ও তার ছেলে মিতুল গ্রেপ্তার হয়নি।

১৯৯৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিল্লুল হাকিম অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পতনের পর জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার