শনিবার ০১ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদন ০২ অক্টোবার ২০২৪ ০২:৫০ পি.এম

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু ৭ দিনের রিমান্ডে ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন বিকেল ৩টার দিকে সাবেক এমপি হেনরী ও তার স্বামীকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে রিমান্ড অবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌর শহরের সোনাপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। হেনরী ও তার স্বামী লাবুর বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তাালুকদার লাবুকে সিরাজগঞ্জ আদালতে হাজির করা হলে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার