নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৪ ০৭:৫০ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। আলোচিত এই মেয়রকে নিয়ে নানা সময় আলোচনা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক। জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন সাবেক এই মেয়র।
এরপর থেকেই কোনো খোঁজ না থাকলেও আবারও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৫ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি।
ফেসবুক বিভিন্ন ইস্যুতে পোস্ট করছেন তিনি। সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছেন সাবেক এই মেয়র। যেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। সেই পোস্টে সূচনাকে উদ্দেশ করে অনেকে বিভিন্নরকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন।
পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে ফাইবার পোড়া ইস্যুতে একটি পোস্ট করেন। সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি।
পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সূচনা লিখেছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন, পলক জানি কার নেতা আছিল আপু? সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন, অন্তত আমার না। গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে উনার পেজে সরাসরি কমেন্ট করেছি। অতি মেধার যারা এখন ৬০০ টাকার ইলিশ খায়, তারাই তখনো আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল।
ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন, আছি তো কুমিল্লা। নতুন বাসা গুছাচ্ছি, তোমাদের যেন লুট, চুরি আর আগুন দিতে সুবিধা হয়।
সাবেক এই মেয়র এমন জবাবে আবার অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আর এসব কমেন্টের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই মেয়র।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার