সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

তৌহিদ আফ্রিদি কিডনি রোগের কাগজপত্র জমা দিয়েছে, এগুলো বানানো যায়: রাষ্ট্রপক্ষের আইনজীবী

নিজস্ব প্রতিবেদন ২৬ আগষ্ট ২০২৫ ০২:৫০ এ.এম

তৌহিদ আফ্রিদি কিডনি রোগের কাগজপত্র জমা দিয়েছে, এগুলো বানানো যায়: রাষ্ট্রপক্ষের আইনজীবী ছবি: সংগৃহীত

আদালতে তৌহিদ আফ্রিদি দাবি করেছে, তার কিডনির রোগ আছে। এ–সংক্রান্ত কিছু কাগজপত্রও জমা দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন। তিনি বলেন, এখন সবাই জানে এসব কাগজপত্র বানানো যায়। আসামিরা ধরা পড়লে প্রায়ই এসব বানিয়ে আনে। এগুলো ফেক হতে পারে। এমনকি তার চলাফেরায়ও কোনো কমতি নেই।

আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালতকে জানিয়েছি, তৌহিদ আফ্রিদি একজন ‘মিডিয়া সন্ত্রাসী’। সে মিডিয়ার মাধ্যমে ‘হাউন আঙ্কেলে’র সঙ্গে ষড়যন্ত্র করেছে। এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সে তার সঙ্গে মিলে দেশে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসকে প্রভাবিত করার চেষ্টা করছে। দেশের ভেতরে সন্ত্রাস কায়েম করা ও ছাত্রজনকে হত্যা করার মতো কর্মকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল।

তিনি আরও বলেন, যাত্রাবাড়ীর ঘটনায়ও তৌহিদ আফ্রিদিসহ তিনজন ষড়যন্ত্রে জড়িত ছিল। ডিবি ‘হাউন আঙ্কেল’সহ এ ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। উভয় পক্ষের শুনানির পর আদালত আবেদন মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলনে তৌহিদ আফ্রিদির জড়িত থাকার অভিযোগ তুলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের শরীরের কাপড়চোপড় সরিয়ে ভিডিও করে জিম্মি করে রাখতো। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে গতকাল বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেফতার করে।

এদিকে আসামি পক্ষের আইনজীবী খায়রুল ইসলাম দাবি করেছেন, তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে অসুস্থ। সে লিভার ও ক্যান্সারে আক্রান্ত হয়েছে। হাইকোর্ট ডিভিশনে সুস্পষ্ট আছে– যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেয়া যাবে না। তার অসুস্থতার সমস্ত কাগজপত্র আদালতে জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফরাজানা হক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, তৌহিদ আফ্রিদিকে গত রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে ঢাকায় আনা হয়। এরও আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা