নিজস্ব প্রতিবেদন ০৫ এপ্রিল ২০২৫ ০৯:৩৮ এ.এম
ছবি: সংগৃহীত
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবিত অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত বিএনপি। দলটির পক্ষ থেকে সংস্কার কমিশনের কতগুলো সংস্কারের সঙ্গে একমত পোষণ করা হয়েছে এবং কিছু সংস্কারে আংশিক কিংবা নীতিগতভাবে একমত আর কতগুলো প্রস্তাবে একমত হতে পারেনি তা তুলে ধরে অনলাইন ক্যাম্পেইন করা হচ্ছে।
শনিবার (৫ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তা প্রচার করা হচ্ছে।
সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির অফিসিয়াল পোস্টে দেখা যায়, দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাবের একটি ছাড়া বাকি সবগুলো প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি।
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে ৮৭ শতাংশের সঙ্গে পুরোপুরি কিংবা নীতিগতভাবে একমত হওয়ার কথা উল্লেখ করে বিএনপি।
জনপ্রশাসন সংস্কার কমিশনের ৫৪ শতাংশ সংস্কার প্রস্তাবে বিএনপির ইতিবাচক মনোভাব রয়েছে বলেও দলটির পক্ষ থেকে তুলে ধরা হয়।
নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারসহ ৫৬ শতাংশ প্রস্তাবে বিএনপির সাংগঠনিক উপস্থিতি রয়েছে বলেও তুলে ধরা হয়।
সংবিধান সংস্কার কমিশনের উচ্চাভিলাষী, পরীক্ষামূলক ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করে এমন প্রস্তাবগুলোর বিরুদ্ধে বিএনপি দ্বিতীয়বারের মতো অবস্থান নিয়েছে—এমন প্রচারণা অনলাইনে তুলে ধরা হয়েছে।
সংস্কারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সার্বিকভাবে বলা হয়, অধিকাংশ সংস্কার প্রস্তাবে বিএনপি একমত। দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে বিএনপি একমত। তবে, উচ্চাভিলাষী ও পরীক্ষামূলক প্রস্তাবগুলোর বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন। এছাড়া নাগরিক অধিকার ক্ষুণ্ন করে, কিংবা সরকারের অচলাবস্থা সৃষ্টি করে নাগরিক সেবা রুদ্ধ করে এমন প্রস্তাবগুলোর বিষয়ে বিএনপি দ্বিমত।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিচার বিভাগ সংস্কারের ২৩ সুপারিশের মধ্যে ২০টিতে বিএনপি একমত জানিয়েছে। দুদক সংস্কারের ২০ সুপারিশের ১৯টিতে বিএনপি একমত ও আংশিক একমত জানিয়েছে।
জনপ্রশাসনের সংস্কারের ২৬ প্রস্তাবের অর্ধেকের বেশি বিষয়ে বিএনপি একমত, বাকিগুলোর বিষয়ে মন্তব্য রয়েছে। আর সংসদে ২ জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করতে বিএনপি একমত।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আরও বলা হয়, দলের সংস্কারবিষয়ক ইতিবাচক মনোভাব এই পরিসংখ্যান দিয়ে বোঝা যায়।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার