নিজস্ব প্রতিবেদন ২৬ ডিসেম্বার ২০২৪ ০২:১০ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. নুর উদ্দিন খানকে সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার ব্যক্তিগত ফেসবুক পেইজে বিএনপির বিভিন্ন ইউনিয়নের নবগঠিত কমিটির নাম উল্লেখ করে একটি পোস্ট দেন। যেখানে জাফতনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেনের নাম দেখে ক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা।
ফটিকছড়ি বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, আনোয়ার হোসেন আওয়ামী লীগের লোক ছিলেন। তিনি ফটিকছড়ি থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা খাদিজাতুল আনোয়ার সনির পক্ষে প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অংশ নিতেন তিনি।
এদিকে, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে হঠাৎ বিএনপির লোক বনে যান আনোয়ার। সবশেষ কমিটিতে তার নাম দেখে তাজ্জব বনে যান বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা বলেন, মাঠে লড়াই সংগ্রাম করি আমরা। হঠাৎ কেউ এসে সাধারণ সম্পাদক পদ পেলে তা মেনে নেওয়া যায় না। ৫ আগস্টের পরে জন্ম নেওয়া কোনো নেতা ফটিকছড়িতে রাজনীতি করতে পারবে না। যিনি আওয়ামী লীগে এমপি, উপজেলা চেয়ারম্যানকে জয়ী করতে মাঠে ও ময়দানে কাজ ও নৌকার জন্য ভোট ডাকাতি করতে পারেন, তিনি কীভাবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হন? কীভাবে এমন পদ পান?
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, দীর্ঘ পৌনে ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের নেতাকর্মীরা রাজনীতি করেছেন। সেখানে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ক্ষতি সাধন করা ব্যক্তিকে যদি সাধারণ সম্পাদক করা হয়, তাহলে বিষয়টি উচিত হয়নি। সাধারণ সম্পাদক করার জন্য কী বিএনপির লোকের অভাব হয়েছে?
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, আনোয়ার হোসেন আমাদের লোক। জাফতনগর বাজার কমিটি যেটা আছে সেখানে উনি টানা ৯ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এখনো তিনি বাজার কমিটিতে আছেন। বাজার কমিটিতে থাকার সুবাদে নির্বাচনী প্রচারণায় আসা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে উনার দেখা-সাক্ষাতের বিষয়টি স্বাভাবিক। উনি ইচ্ছে করলে গত ১৫ বছরে আওয়ামী লীগের কোনো পদে যেতে পারতেন, তা করেননি। উনি বিএনপির রাজনীতিতে জড়িত। আমরা যোগ্য প্রার্থীকেই কমিটিতে স্থান দিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আনোয়ার হোসেন বলেন, আমি বাজার কমিটিতে দীর্ঘদিন ধরে পদে রয়েছি। বাজার উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিভিন্ন নেতার কাছে আমি গিয়েছি। এ ছাড়া আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। সামাজিকভাবে আমার একটা অবস্থান রয়েছে। এ কারণে বিভিন্ন লোকের সঙ্গে ছবি রয়েছে। তবে আমি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নই।
গত ১৮ ডিসেম্বর জাফতনগর ইউনিয়নে আয়োজিত কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই দিন সভাপতি হিসেবে মো. নুর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।
এদিন শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেন আজিম উল্লাহ বাহার।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার