নিজস্ব প্রতিবেদন ২৬ অক্টোবার ২০২৪ ০৪:০০ পি.এম
ছবি: সংগৃহীত
সকালে ঘুম থেকে উঠেই অনেকেই মোবাইলের অ্যালার্ম বন্ধ করেই হাতে তুলে নেন মুঠোফোনটিকে। এরপর মোবাইল নেট চালু করলেই ফোনে ঢুকতে থাকে একের পর এক হোয়াট্সঅ্যাপ, অফিসের মেল, ফেসবুক, ইনস্টাগ্রামের নোটিফিকেশন। সেই সব সেরে দেশ-দুনিয়ায় কী চলছে সেই খবর নিতেও মোবাইলের স্ক্রিনের দিকে নজর। কখন যে ঘণ্টাখানেক সময় পেরিয়ে যায়, বোঝাও যায় না।
তবে এই অভ্যাস যদিও আপনাকে ক্ষণিকের আত্মতৃপ্তি দিচ্ছে, তবে আপনার অজান্তেই সারাদিনের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। সঙ্গে প্রভাব ফেলছে শরীরেও। দেখে নিন, এই অভ্যাস কী কী ক্ষতি ডেকে আনতে পারে?
১. মেটাবলিজম কমায়
আমাদের শরীরের সুস্থতার জন্য মেটাবলিজম প্রক্রিয়া ঠিকভাবে হওয়া জরুরি। কোনো কারণে এটি বাধাগ্রস্ত হলে বা ঠিকভাবে চলতে না পারলে তার স্পষ্ট প্রভাব পড়ে শরীরে। এটি মানসিকভাবেও ক্ষতি করতে পারে। আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পরই মোবাইল ফোনটি হাতে নেন তাহলে তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কমতে থাকে মেটাবলিজম ক্ষমতা। শুধু তাই নয়, সেইসঙ্গে দেখা দিতে পারে ভীষণরকম মাথা যন্ত্রণা।
২. মানসিক চাপ বাড়ায়
আপনি যদি মানসিক চাপ বাড়াতে না চান তাহলে সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া থেকে বিরত থাকুন। কারণ আপনি যদি সকালে উঠেই ফোন ঘাঁটতে শুরু করেন তবে তা মানসিক চাপ বাড়িয়ে তোলে মারাত্মকভাবে। এই অভ্যাস আপনার স্ট্রেস দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাই অকারণে চাপ নেওয়া থেকে বিরত থাকুন। শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখাও জরুরি।
৩. চোখের ক্ষতি করে
চোখের ক্ষতি থেকে বাঁচতে বিভিন্ন অস্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরে থাকতে হবে। তার মধ্যে একটি হলো সকালে উঠেই ফোন ঘাঁটার অভ্যাস। কারণ বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি দীর্ঘ সময় ধরে উজ্জ্বল আলোযুক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাহলে তা আপনার চোখের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যার ফলে দেখা দিতে পারে চোখে অস্বস্তি, মাথাব্যথা এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা। হতে পারে যা আপনার চোখের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।
৪. হজম ক্ষমতা দুর্বল করে
শুধু স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেলেই হবে না, তা ঠিকভাবে যেন কাজ করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, সেলফোন থেকে নির্গত বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্র (ইএমএফ) ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার হজমক্ষমতাকেও। শুনতে অদ্ভুত শোনালেও এটি সত্যি। তাই সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া থেকে বিরত তো থাকবেনই, সেইসঙ্গে সারাদিনও যতটা সম্ভব কম ব্যবহার করুন।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম