রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

কখন ফলের রস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৪৪ এ.এম

কখন ফলের রস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর ছবি: সংগৃহীত

চিকিৎসকরা জানাচ্ছেন, এক গ্লাস ফলের রস খাওয়া আরেক গ্লাস সোডাজাতীয় নরম পানীয় খাওয়ার মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই।

আপনি যদি মনে করেন, স্বাস্থ্যকর খাওয়াদাওয়ায় মন দিয়েছেন। ভালো থাকার জন্য গুরুত্ব দিচ্ছেন প্রোটিন এবং নানা রকম জরুরি ভিটামিনে। এগ হোয়াইট, গ্রিলড চিকেন আরও নানা স্বাস্থ্যসম্মত খাবারের সঙ্গে রোজ সকালে খাচ্ছেন এক গ্লাস করে তাজা ফলের রস। কখনো কমলালেবু, কখনো মুসাম্বি, আনারস, বেদানা মিক্সার বা জুসারে ব্লেন্ড করে সেই রস নিজে হাতে বানিয়ে নিশ্চয়ই ভাবছেন— দারুণ স্বাস্থ্য উদ্ধার হচ্ছে। কিন্তু না। চিকিৎসকরা বলছেন, অসময়ে ফলের রস খেয়ে লাভের চাইতে ক্ষতিই হচ্ছে বেশি।

এক পডকাস্টে চিকিৎসক বিশাখা শিবদাসানি জানিয়েছেন, এক গ্লাস ফলের রস খাওয়া আরেক গ্লাস সোডাজাতীয় নরম পানীয় খাওয়ার মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। কারণ ২৪০ মিলিলিটারের মিষ্টি নরম পানীয়ে থাকে ১১০ ক্যালোরি এবং ২০-২৬ গ্রাম পর্যন্ত চিনি। গবেষণা বলছে, ২৪০ মিলিলিটার ফলের রসেও ওই একই পরিমাণ চিনি থাকে। শুধু প্যাকেটজাত ফলের রস নয়, তাজা ফলের রসেও চিনির পরিমাণ ভালোই।

এখানে প্রশ্ন থাকতে পারে—ফলের রসে চিনি থাকে কীভাবে? ফলে থাকে গ্লুকোজ়, ফ্রুকটোজ় ও সুক্রোজ, যা আদতে কার্বোহাইড্রেটেরই উপাদান। ফল খাওয়ার পর আমাদের পাকতন্ত্র নানাভাবে ভেঙে সেই সমস্ত উপাদান পৌঁছে দেয়। তার সঙ্গে পৌঁছায় ফলে থাকা উপকারী ফাইবারও। কিন্তু ফল থেকে ছেঁকে যখন শুধু রসটুকু বার করে নেওয়া হয়, তখন তাতে উপকারী ফাইবার থাকে না। যার বদলে পড়ে থাকে ফ্রুকটোজ়, গ্লুকোজ় আর সুক্রোজ, যা চিনিরই সমান। 

কী কী ক্ষতি হচ্ছে এবার তাই ভাবুন। সকালে ছোট এক গ্লাস ফলের রস খাওয়া মানে ২৬ গ্রাম চিনি খাওয়া, যা ৬ চা চামচ চিনির থেকেও বেশি। স্বাস্থ্য ফেরাতে যেখানে পৃথিবীজুড়ে খাবারে চিনির পরিমাণ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে স্বাস্থ্যকর খাবার ভেবে সকাল সকাল এতটা চিনি খাওয়া অবান্তর বলে জানান চিকিৎসক বিশাখা শিবদাসানি। তাতে মোটা হওয়া থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিসহ বেশি চিনি খেলে আর যা যা ক্ষতি হওয়ার, সবই হতে পারে।

হ্যাঁ, আপনি যাই ভাবুন না কেন, ফলের রস আর নরম পানীয় দুটোই সমান। কারণ  ফলের রস আর নরম পানীয় এক নয়। নরম পানীয় আরও বেশি ক্ষতিকর। তার কারণ চিনি থাকলেও ফলের রসে নানা রকম ভিটামিন রয়েছে, যা সাধারণ নরম পানীয় বা মিষ্টি সোডায় থাকে না। তবে চিকিৎসকরা বলছেন, ভিটামিন গোটা ফলেও পাওয়া যায়। তাই ফলের রসটুকু ছেঁকে না নিয়ে পুরো ফলটাই খাওয়া উচিত।

আরও খবর

news image

বিশাখাপত্তনমে কয়েকদিন

news image

প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে

news image

কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়

news image

ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস

news image

খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক

news image

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা

news image

অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো

news image

অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে

news image

যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু

news image

সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে

news image

দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে

news image

কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী

news image

পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?

news image

প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে

news image

চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!

news image

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো

news image

অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে

news image

গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়

news image

মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে

news image

শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা

news image

প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা

news image

প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'

news image

সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!

news image

চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ

news image

যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন

news image

কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি

news image

সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি

news image

স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?

news image

প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি

news image

সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম