নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ০৩:৫২ এ.এম
ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার কিশোরী গৃহকর্মীকে গা শিউরে ওঠা পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দিনাত জাহান আদরকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২০ অক্টোবর) গ্রেপ্তার জিনাত জাহান আদরের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবাদুর রহমান। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার দুপুরে ১৩ বছর বয়সী গৃহকর্মী কল্পনাকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় নৃশংস নির্যাতনকারী তরুণী জিনাত জাহান আদরকেও।
নির্মম নির্যাতনে গৃহকর্মী কল্পনার পচন ধরা পা
জানা গেছে, চার বছর ধরে কল্পনাকে অমানসিক নির্যাতন করা হচ্ছে। বিনা কারণে মারধরের পাশাপাশি তাকে খাবারও দেওয়া হতো না ঠিকমতো। গুরুতর অসুস্থতা নিয়ে করতে হতো কাজ। কাঠ দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হয়েছে সামনের চারটি দাঁত। চুল সোজা করার ইলেকট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে দুই হাত।
প্রতিবেশীরা জানান, নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বর্তমানে কিছুই করেন না। বাসায় এক ভাই ও বন্ধুরা আসে মাঝে মাঝে। নির্যাতনের বিষয়ে তারা কিছুই টের পাননি।
ভাটারা থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, শিশুটির পরিবারের খোঁজ চলছে।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজে কল্পনাকে দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং এই নির্মম আচরণ মানবাধিকারের লঙ্ঘন। আজকাল গৃহকর্মীদের ওপর প্রায়ই নির্যাতন ও অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া বা এ ব্যাপারে শিথিলতা দেখানোর সুযোগ নেই।
গৃহকর্মীদের অধিকার সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কমিশন এরই মধ্যে গৃহকর্মী নির্যাতনবিরোধী আইনের একটি খসড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি আহত গৃহকর্মীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ