নিজস্ব প্রতিবেদন ১৩ অক্টোবার ২০২৪ ০৫:০২ এ.এম
ছবি: সংগৃহীত
সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে টাইগাররা। সেইসঙ্গে ম্যাচটি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ। এমন ম্যাচে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। ১৩৩ রানে হেরে টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো টাইগাররা।
শনিবার (১২ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এ দিন টাইগার বোলারদের বেধড় পিটিয়েছে ভারতীয় ব্যাটাররা। সেঞ্চুরির দেখা পেয়েছেন স্যাঞ্জু স্যামসন।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে ভারত। স্যামসন ৪৭ বলে ১১১ ও সূর্যকুমার ৩৫ বলে ৭৫ রান করেন। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব নেন ৩টি উইকেট।
২৯৮ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ১২ বলে ১৫ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান পারভেজ হোসেন ইমন।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে দলীয় ৫৯ রানে ১১ বলে ১৪ রান করে আউট হন শান্ত।
শান্তর বিদায়ের পর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন। ভালো খেলতে থাকা লিটন আউট হন ২৫ বলে ৪২। তবে ফিফটি তুলে নেন হৃদয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন হৃদয়।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের