ঢাকার বার্তা ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৫ ০৯:০১ পি.এম
সংগৃহীত
বহুল প্রত্যাশিত পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করার কথা ছিল। সংশোধিত তফসিলের পর এখন ২৬ সেপ্টেম্বর তা ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
নতুন তফসিল অনুযায়ী ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ করা হবে। আগের মতোই ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া হবে। আর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এরপর পহেলা অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে।
আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফল প্রকাশ করা হবে।
একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগেই বিসিবির সভাপতি নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন।
এছাড়াও বিসিবি নির্বাচনে আরও অনেক হেভিওয়েট প্রার্থী অংশ নেবেন।
আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন ।
রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর পদ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ।
বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নুু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত।
ভোটার তালিকায় থাকা সাবেক ক্রিকেটাররা হলেন- গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে ভোটার হয়েছেন গায়ক আসিফ আকবর।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের