শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বড় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন ১০ অক্টোবার ২০২৪ ০৪:৪৬ এ.এম

বড় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হার। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে এমন ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে টাইগাররা। ভারতের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করলো সফরকারীরা।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। পাওয়ার প্লেতে ৪৫ রানে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। এরপর তাণ্ডব চালান নীতিশ কুমার ও রিংকু সিং।

এই দুই ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ভারত। নীতিশ ৩৪ বলে ৭৪ ও রিংকু ২৯ বলে ৫৩ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ৩টি উইকেট।

২২২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পারভেজ ইমন ১২ বলে ১৬, শান্ত ৭ বলে ১১, লিটন দাস ১১ বলে ১৪ ও তাওহিদ হৃদয় ৬ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিরাজ ১৬ বলে ১৬, জাকের আলি ২ বলে ১, রিশাদ ১০ বলে ৯ ও তানজিম হাসান সাকিব ১০ বলে ৮ রান করে আউট হন।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। তবে দলীয় ১২৭ রানে ৩৯ বলে ৪১ রান করে আউট হন এই অভিজ্ঞ ক্রিকেটার। শেষ পর্যন্ত নির্ধারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতের নীতিশ ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে উইকেট।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের