নিজস্ব প্রতিবেদন ০৬ অক্টোবার ২০২৪ ১২:০৮ পি.এম
ছবি: সংগৃহীত
নায়ক নায়করাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজ। আশি ও নব্বই দশকে জনপ্রিয় নায়ক হিসেবে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আসার পর অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।
বর্তমানে ক্যামেরা থেকে অনেকটাই দূরে এ অভিনেতা। এফডিসিতেও তেমন দেখা যায় না তাকে। তবে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করেন। জানান সিনেমা নিয়ে তার ভাবনার কথাও ।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাপ্পারাজ। যেখানে উল্লেখ করেন, ‘কতদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না।’
এমন স্ট্যাটাস দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে বাপ্পারাজ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো লোকজন সরে গেছে, বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে। মাঝে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি এ রকম হয়ে গিয়েছিল। আমাদের জোর করে বিভিন্ন জায়গায় নিয়ে যেত।
বলত, ওইখানে যেতে হবে, সেখানে যেতে হবে। যেমন, কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে শিল্পী সমিতিতে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো!
আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না। আমাদের এখানে এ ট্রেন্ড কিন্তু মাঝখানে চালু হয়ে গিয়েছিল। এটা তোষামোদি। কাজের থেকে তোষামোদিই এখানে বেশি করা হয়।’
চলচ্চিত্রের সংকটের দিক নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সিনেমা বানানোর লোক দরকার। এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে। এখনো কিছু লোক আছে, তারা কোণঠাসা হয়ে আছে।
দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলত!’
বাপ্পারাজকে সর্বশেষ দেখা গেছে গতবছর ‘ফ্ল্যাশব্যাক ৭১’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। এরপর ক্যামেরার সামনে আর দাঁড়াননি তিনি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া