নিজস্ব প্রতিবেদন ১২ সেপ্টেম্বার ২০২৪ ০৩:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
২০১৬ সালে আলোড়ন ফেলে দিয়েছিল বলিউডের রোমান্টিক ট্র্যাজেডি সিনেমা ‘সানাম তেরি কসম’। দীপক মুকুটের প্রযোজনায় এই অ্যাকশন-রোমান্টিক ছবিতে তেলুগু তারকা হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধেছিলেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী মাওরা হোসেন। দুজনেরই অভিষেক হয় সিনেমাটি দিয়ে। ইন্দর আর সারুর এই ট্র্যাজিক লাভ স্টোরি চোখে পানি এসেছিল দর্শকের। আট বছর পর ছবিটির সিকুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘সানাম তেরি কসম ২’ আসছে। আর এতে প্রধান চরিত্রে আবারও দেখা যাবে হর্ষবর্ধন রানেকে।
ইতিমধ্যেই চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রধান চরিত্রে হর্ষবর্ধন রানের অন্তর্ভুক্তি নিশ্চিত হলেও সিনেমাটি কে পরিচালনা করবেন, তা নিশ্চিত করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। হর্ষবর্ধন রানের বিপরীতে কে থাকছে, সেটাও এখনই বলতে চাননি প্রযোজকেরা।
সিকুয়েলে ফিরে আসা নিয়ে হর্ষবর্ধন রানে সংবাদমাধ্যমকে বলেন, ‘সানাম তেরি কসম-এ ফিরে আসা আমার কাছে একজন পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতো, যে সব সময় আমার হৃদয়ের কাছাকাছি ছিল।’ অভিনেতা আরও বলেন, ‘বছরের পর বছর ধরে সিনেমাটির প্রতি দর্শকেরা যে ভালোবাসা দেখিয়েছেন, তা সত্যিই আমাদের আপ্লুত করে।’
এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, ‘সানাম তেরি কসম’-এর সিকুয়েলের ঘোষণা দিতে পেরে আমরা রোমাঞ্চিত। আবারও প্রধান চরিত্রে হর্ষবর্ধন রানে থাকছেন। ইতিমধ্যেই গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। শিগগিরই নির্মাতার নাম ঘোষণা করব। আমরা এমন একজন নির্মাতাকে খুঁজছি, যিনি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন।’
‘সানাম তেরি কসম’ পরিচালনা করেছিলেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু। বক্স অফিসে সফলতা না পেলেও টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাওয়ার পর সিনেমাটি নিয়ে আলোচনা বাড়তে থাকে। চলতি বছরের অক্টোবরে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া