শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

জ্যোতির অন্যরকম ‘সেঞ্চুরি’

নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৪ ০৭:০৭ এ.এম

জ্যোতির অন্যরকম ‘সেঞ্চুরি’ ছবি: সংগৃহীত

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বৃহস্পতিবার মাঠে নেমেছিল বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অন্যরকম এক সেঞ্চুরি করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এটি ছিল লাল- সবুজের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে তার শততম ম্যাচ।

আর এই কীর্তিতে দেশের ক্রিকেটে তিনি প্রথম নারী। যদিও মাইলফলক ছোঁয়া বিশেষ এই ম্যাচে ব্যাট হাতে খুব বেশি সুবিধে করতে পারেনি তিনি। জাতীয় দলের
হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জ্যোতি। ২০১৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার ১০০ ম্যাচের ৯৪ ইনিংসে ১৯৬২ রান করেছেন। পাশাপাশি ১ সেঞ্চুরি ও আটটি ফিফটি আছে তার নামের পাশে।

এ ফরম্যাটে রানের পরিসংখ্যানে দেশের ক্রিকেটে তার পরেই আছেন ফারজানা হক। তবে বেশ পিছিয়ে রানের পার্থক্য ৭০৯ রান। অবশ্য তিনি লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না। এছাড়া ম্যাচের হিসেবে জ্যোতির পরেই রয়েছেন এর আগে সাবেক অধিনায়ক সালমা খাতুন টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯৫টি। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ৮৭টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এর আগে নিজের শততম ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছিলেন, 'অন্যরকম অনুভূতি একশতম ম্যাচ খেলার। অনেক বেশি খুশি। অনেক সময় অবাকও আসলে লাগে। মনে হচ্ছিল এই হয়তো ক্যারিয়ার শুরু করেছি। দেখতে দেখতে প্রায় একশটা ম্যাচ হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমি অনেক আনন্দিত।' তবে শততম ম্যাচে ব্যাট হাতে ধুঁকেছেন জ্যোতি। পঞ্চম ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামে ১৮ বলে করেছেন ১৮ রান, সেটিও করেছেন স্কটিস ফিন্ডারদের কল্যাণে।

কেননা নিজের ৭ ও ১৩ রানে দুইবার জীবন পান তিনি। এছাড়া উইকেটের পেছনেও দাঁড়িয়েও এদিন টাইগ্রেস অধিনায়ক ছিলেন ব্যর্থ। একটি ক্যাচ ছাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি স্ট্যাম্পিংয়ের মাধ্যমে উইকেট তুলে নেওয়ার সুযোগও হাত ছাড়া করেন তিনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের