শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সেরা পাঁচে সাকিব-মিরাজ

নিজস্ব প্রতিবেদন ০৩ অক্টোবার ২০২৪ ০৭:২৭ এ.এম

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সেরা পাঁচে সাকিব-মিরাজ ছবি: সংগৃহীত

ভারত সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বড় হারের পর কানপুরে সিরিজের শেষ টেস্টে শান্তদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। তবে বৃষ্টি আর তারপর স্বাগতিক বোলার এবং ব্যাটারদের তাণ্ডবে তা হয়নি। রোহিত-বিরাটদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। তবে এমন ম্যাচেও প্রথম ইনিংসে বল হাতে কিছুটা আলো ছড়িয়ে র‍্যাংকিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। 

বুধবার (২ অক্টোবর) ছেলেদের র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানেই মিরাজ-সাকিব-মুমিনুলদের র‍্যাংকিংয়ের উন্নতির বিষয়টি দেখা গিয়েছে। কানপুর টেস্টের পাঁচ দিনের ম্যাচের প্রথম তিন দিনে খেলা গড়িয়েছিল মাত্র ৩৫ ওভার তা-ও ম্যাচের প্রথম দিনেই, দ্বিতীয় ও তৃতীয় দিন হয়েছিল পরিত্যক্ত। তবে চতুর্থ দিনে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতীয় ব্যাটাররা নেমে তাণ্ডব চালিয়ে দ্রুতই রান তুলে ফেলে। তবে তার মধ্যেও ৪টি করে উইকেট নেন দলের দুই স্পিন অলরাউন্ডার মিরাজ ও সাকিব। পরে দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নেন মিরাজ। তাতে টেস্ট ফরম্যাটে বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। তাতে চার ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৮ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। 

এরপর রয়েছেন তাইজুল (২০) সাকিবেরও উন্নতি হয়েছে পাঁচ ধাপ, বোলিংয়ে তিনি রয়েছেন ২৮ নম্বরে। এদিকে আইসিসির সাদা পোশাক অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ঢুকে গেছেন মিরাজ। কানপুর টেস্ট দিয়ে ৯টি রেটিং পয়েন্ট বেড়েছে তার। এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২৭২। আগস্টে পাকিস্তান সিরিজের আগে ২১৩ পয়েন্ট ছিল তার। ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন ৯ উইকেট। এছাড়া এই তালিকায় সাকিব তিনেই রয়েছেন। তার ওপরে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা (প্রথম) ও রবিচন্দ্রন অশ্বিন (দ্বিতীয়)। 

অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। কানপুর টেস্টের এক মাত্র সেঞ্চুরি পেয়েছেন টাইগার এই ব্যাটার। সেটিও প্রথম ইনিংসে। তাতে বাঁহাতি ব্যাটসম্যান ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন কানপুরে দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সাদমান ইসলাম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম (২৪)। যদিও এক ধাপ পিছিয়েছেন সাবেক এই অধিনায়ক। লিটন দাস সাত ধাপ পিছিয়ে ২০ থেকে ২৭-এ নেমে যাওয়াতেই ওপরে উঠেছেন মুশফিক। এছাড়া ২০১০ সারের পর প্রথম এই ফরম্যাটে ব্যাটিং র‍্যাংকিংয়ে তালিকার শীর্ষ ৫০ এর নিচে নেমেছেন সাকিব আল হাসান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের